“হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্যে ঝিকরগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

“হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্যে ঝিকরগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

“হাত ধোয়ার নায়ক হোন (Be a Hand Washing Hero)” এই সময়োপযোগী প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি, সঠিক নিয়মে হাত ধোয়ার ব্যবহারিক প্রদর্শনী এবং এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ  (২৮ অক্টোবর ২০২৬) সকালে ঝিকরগাছা সরকারি বিএম মডেল হাই স্কুল প্রাঙ্গণে উপজেলা প্রশাসন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ঝিকরগাছার যৌথ উদ্যোগে এই সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপস্থিত শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি ব্যবহারিকভাবে প্রদর্শন করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরবর্তীতে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাইফুল্লাহ।

উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রশিদ, উপজেলা বিআরডিবি কর্মকর্তা, ইউআরসি ইন্সট্রাক্টর শিউলি খাতুন এবং যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা।

সভায় আরও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি বিএম মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক মো. সাজ্জাদুল আলম, উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী তাসরিফ হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল মতিন, উপজেলা কাজী সমিতির সভাপতি কে এম ইদ্রিস আলী এবং জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সিসিটি জেসমিন নাহারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এম সাইফুল্লাহ বলেন, “খাওয়ার আগে ও নির্দিষ্ট সময়ে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে ডায়রিয়া, নিউমোনিয়াসহ নানা মারাত্মক সংক্রামক রোগের ঝুঁকি বহুগুণ কমানো সম্ভব।” তিনি বিশেষ করে কোমলমতি শিশুদের শারীরিক সুস্বাস্থ্য ও সার্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্নতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

দিবসটির কর্মসূচি পালন শেষে এলাকায় ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় এবং সাধারণ মানুষের সচেতনতায় নিজে উপস্থিত থেকে লিফলেট বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *