কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া জেলার মিরপুর ও ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার যৌথ উদ্যোগে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ দমনের লক্ষ্যে বিভিন্ন পুলিশ ক্যাম্প এলাকায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ২৬ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে মিরপুর থানার উদ্যোগে তালবাড়িয়া, কাকিলাদহ, মাঝিরহাট, শোন্দহ ও আমলা পুলিশ ক্যাম্প এলাকায় এই সভাগুলো অনুষ্ঠিত হয়। একই দিনে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার উদ্যোগে পাটিকাবাড়ি, ঝাউদিয়া এবং পশ্চিম আব্দালপুর পুলিশ ক্যাম্প এলাকার সাধারণ মানুষের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং সভা সম্পন্ন হয়।
উক্ত সভাগুলোতে বক্তারা বলেন, এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বর্তমান সময়ের বড় দুই চ্যালেঞ্জ—মাদক ও কিশোর গ্যাংয়ের অপত্পরতা রোধ করা অত্যন্ত জরুরি। এ জন্য স্থানীয় প্রশাসন বা একাকী পুলিশের পক্ষে শতভাগ সাফল্য অর্জন সম্ভব নয়। তাই এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশকে তথ্য দিয়ে ও বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য স্থানীয় জনসাধারণ এবং অভিভাবকদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
বিজ্ঞাপন
সভায় সংশ্নিষ্ট পুলিশ ক্যাম্পের ইনচার্জগণ উপস্থিত থেকে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।
