কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে এক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রবিবার সকাল ১০:০০ ঘটিকায় এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভায় কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। সভায় তিনি কুষ্টিয়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে জেলার সর্বস্তরের জনগণের পাশাপাশি সংশ্লিষ্ট সকলের অকৃত্রিম সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।

কুষ্টিয়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌহিদ বিন-হাসান উক্ত মাসিক সভায় সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভায় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সংবাদকর্মীবৃন্দ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কুষ্টিয়ায় পূজামণ্ডপ গুলোতে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখলেন ডিসি ও এসপি

কুষ্টিয়ায় সাধক লালনের আখড়াবাড়ি থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

কুষ্টিয়াকে ‘লালন নগরী’ হিসেবে গড়ে তোলার ঘোষণা সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর

কুষ্টিয়ায় দুর্গাপূজা ঘিরে তিন স্তরের কড়া নিরাপত্তা : গভীর রাতে মিরপুরের মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপ...

দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

কুষ্টিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৯

ল্যাপটপ ও চোরাই সরঞ্জামসহ কুষ্টিয়ায় পুলিশের জালে ৩ চোর

কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুর

কুষ্টিয়ার দৌলতপুরের সালিশ বৈঠকে রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধ : বৃদ্ধ নিহত, গুলিবিদ্ধ ৭

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *