স্ফুলিঙ্গ ডেক্স :
টাঙ্গাইল জেলায় অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলের লক্ষ্যে জেলা পুলিশের নিয়মিত ও কঠোর অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত সর্বমোট ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৪৮ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
টাঙ্গাইল জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলায় সার্বিক অপরাধ নিয়ন্ত্রণ এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষে জেলার সকল থানা ও পুলিশ ইউনিটের ইনচার্জদের নিজ নিজ এলাকায় মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনার সুনির্দিষ্ট নির্দেশ প্রদান করেছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার। এই দিকনির্দেশনার ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় জেলাজুড়ে সাঁড়াশি অভিযান চালানো হয়।
অভিযানকালে নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত আসামি এবং মাদক উদ্ধারসংক্রান্ত বিভিন্ন অপরাধে সর্বমোট ৩১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এর মধ্যে মাদকদ্রব্য উদ্ধারসংক্রান্ত অভিযানে ১৪৮ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং এর সাথে জড়িত থাকার অভিযোগে মোট ৪ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনি প্রক্রিয়া অনুযায়ী সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে এবং আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। টাঙ্গাইল জেলা জুড়ে অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করতে পুলিশের এই বিশেষ ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ প্রশাসন। ছবি সংগৃহীত।

