ঝুমঝুমপুরে জাহান ফুড ফ্যাক্টরির সামনে সংঘাত : আহত ৩ কর্মচারী

ঝুমঝুমপুরে জাহান ফুড ফ্যাক্টরির সামনে সংঘাত : আহত ৩ কর্মচারী

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় পূর্বশত্রুতার জেরে তিন ফুড ফ্যাক্টরি কর্মচারীকে লাঠি ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করার অভিযোগ উঠেছে।

আজ সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সকাল ৯টার দিকে ঝুমঝুমপুরস্থ জাহান ফুড ফ্যাক্টরির মূল ফটকের সামনে এই হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত ব্যক্তিরা হলেন শাকিল আহমেদ (২২), আলামিন (২৮) ও রিপন (২৫)। তারা সকলেই স্থানীয় জাহান ফুড ফ্যাক্টরির কর্মচারী হিসেবে কর্মরত রয়েছেন। এদের মধ্যে আহত শাকিলের বাড়ি যশোর শহরের নিমতলী এলাকায়, আলামিনের বাড়ি শংকরপুর এবং রিপনের বাড়ি অভয়নগর উপজেলার প্রেমবাগ গ্রামে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনার স্থান ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জাহান ফুড ফ্যাক্টরির ঠিক সামনেই অভিযুক্ত মারিফুল (৩০) ও মিলন (২৫)-এর মালিকানাধীন ‘গোল্ডেন বেকারি’ নামে একটি দোকান রয়েছে। পূর্বশত্রুতা ও পূর্বের বিবাদের জের ধরে সকালে উভয় পক্ষের মধ্যে তীব্র কথা-কাটাকাটি শুরু হয়।

কথা-কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত মারিফুল ও মিলন বেপরোয়া হয়ে ওঠে এবং সাথে থাকা লাঠি ও জিআই পাইপ দিয়ে শাকিল, আলামিন ও রিপনের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। হামলায় তিনজনই শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ও মারাত্মক আঘাতপ্রাপ্ত হন।

পরে স্থানীয় ও সহকর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।  ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ এগিয়ে যাবে : যশোর রামকৃষ্ণ আশ্রমে জ্বালানি প্রতিমন্ত্রী অমিত

যশোরে চাঁদাবাজি ও চুরির অভিযোগে বুনোপাড়ার চিহ্নিত সাগর গ্রেপ্তার

প্রযুক্তি যেন শিক্ষার্থীদের মৌলিক চিন্তাকে দুর্বল না করে-যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল হাফিজুর র...

মহাষ্টমীতে যশোরে হিন্দু মহাজোটের তৎপরতা : ১৫টি পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন

অশুভ শক্তির বিনাশে মাতৃরূপে দেবী দুর্গার আরাধনা : যশোরে কুমারী ও সন্ধিপূজায় মুখর আশ্রম প্রাঙ্গণ

ঝিকরগাছায় প্রতিমা দর্শনে যাওয়ার পথে নসিমন ও ভ্যানের সংঘর্ষে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

চাঁচড়া রায়পাড়ায় মাদক ধরতে গিয়ে হামলার শিকার কোতোয়ালি পুলিশ !

ঝাউদিয়ার অস্ত্রধারী কাদেরের ১৭ বছরের সশ্রম কারাদণ্ড

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *