চাঁচড়া রায়পাড়ায় মাদক ধরতে গিয়ে হামলার শিকার কোতোয়ালি পুলিশ !

চাঁচড়া রায়পাড়ায় মাদক ধরতে গিয়ে হামলার শিকার কোতোয়ালি পুলিশ !

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকায় চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়া এবং পুলিশের ওপর হামলার ঘটনায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ রবিউল ইসলাম রনি (২৬) নামের এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (১৭ অক্টোবর) গভীর রাতে কোতোয়ালি থানার এসআই আলমগীর হোসেন বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।

অভিযুক্তদের মধ্যে প্রধান মাদক মামলার আসামি রহিম উদ্দিন রায়পাড়া জামতলা এলাকার মৃত নান্নু শেখের ছেলে। এছাড়া পুলিশের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় রবিউল ইসলাম রনি ছাড়াও তার স্ত্রী সুরাইয়া খাতুন, রহিম উদ্দিনের স্ত্রী দুলারী খাতুন, শংকরপুরের দুলালের স্ত্রী নুরী, রায়পাড়ার মুদি দোকানদার খলিল, আশ্রম রোড মোটর গ্যারেজ এলাকার রেজাউল, রায়পাড়ার মকবুলের ছেলে রাজু, কাজল রেখা, মিন্টু, খলিলের স্ত্রী কোহিনুর, মানিকের স্ত্রী পারুল, জাহাঙ্গীরের স্ত্রী পান্না এবং মিন্টুর স্ত্রী জেসমিনকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে প্রকাশ, গত শনিবার দুপুরে এসআই আলমগীর হোসেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, চাঁচড়া রায়পাড়া জামতলা এলাকার রহিম উদ্দিনের বাড়ির সামনে মাদকের কেনাবেচা চলছে। এই তথ্যের ভিত্তিতে বিকেল ৩টার দিকে পুলিশ তাকে ধরতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রহিম একটি পোটলা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ওই পোটলা তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের ধাওয়ার একপর্যায়ে রহিমকে আটকের চেষ্টা করলে আসামিরা একত্রিত হয়ে মব সৃষ্টি করে পুলিশের ওপর চড়াও হয় এবং বাধা প্রদান করে। হামলাকারীরা কনস্টেবল ইরফান আলীকে চড়, লাথি ও ঘুসি মেরে মাটিতে ফেলে দেয়। পরবর্তীতে পরিস্থিতি বেগতিক দেখে এসআই জাবেদ আলী অতিরিক্ত ফোর্স ও গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পুলিশের গাড়ির ওপরও চড়াও হওয়ার চেষ্টা চালায়। ঘটনাস্থল থেকে রবিউল ইসলাম রনিকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, শনিবারের এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলাতক রহিমকে আসামি করে একটি এবং সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে ১৩ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম রনি চাঁচড়া রায়পাড়া তুলাতলা এলাকার কামরুল ইসলাম বাবুর ছেলে। তার বিরুদ্ধে এর আগেও কোতোয়ালি থানায় মারামারি, অস্ত্র ও মাদকসংক্রান্ত অপরাধে অন্তত ৬টি মামলা চলমান রয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে যশোর কারাগারে পাঠানো হয়েছে।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

অশুভ শক্তির বিনাশে মাতৃরূপে দেবী দুর্গার আরাধনা : যশোরে কুমারী ও সন্ধিপূজায় মুখর আশ্রম প্রাঙ্গণ

ঝিকরগাছায় প্রতিমা দর্শনে যাওয়ার পথে নসিমন ও ভ্যানের সংঘর্ষে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

ঝাউদিয়ার অস্ত্রধারী কাদেরের ১৭ বছরের সশ্রম কারাদণ্ড

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

যশোরে ২৪ ঘণ্টায় নতুন ৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি : হাসপাতালে ভর্তি ১৪০ জন

শার্শায় বিদেশী মদ ও মোটরসাইকেলসহ মণিরামপুরের ৩ যুবক গ্রেপ্তার

ঝিকরগাছায় জামায়াতের ‘ঐতিহাসিক যুব ম্যারাথন’ অনুষ্ঠিত

যশোরে কুলাঙ্গার ছেলের ৬ মাসের কারাদণ্ড

যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *