কোটচাঁদপুরে দুর্গোৎসবের মহাষ্টমীতে অ্যাটর্নি জেনারেল কাজল : সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা

কোটচাঁদপুরে দুর্গোৎসবের মহাষ্টমীতে অ্যাটর্নি জেনারেল কাজল : সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা

রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ):

শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীর মহালগ্নে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে সফর করেছেন বাংলাদেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

আজ সোমবার (১৯ অক্টোবর ২০২৬) উপজেলা সদরের ঐতিহ্যবাহী কালীবাড়ি মন্দিরসহ বিভিন্ন শারদীয় পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন তিনি। সফরকালে তিনি পূজা উদযাপনের সার্বিক পরিবেশ পর্যালোচনা করেন এবং সনাতন ধর্মাবলম্বী ও পূজারিদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। অ্যাটর্নি জেনারেলের এই সফরকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সাধারণ মানুষের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

পূজামণ্ডপ পরিদর্শনের পূর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পৌঁছালে উপজেলা প্রশাসন, উপজেলা ও পৌর বিএনপি এবং সুধী সমাজের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেলকে উষ্ণ ফুলেল অভ্যর্থনা জানানো হয়। পরবর্তীতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হুসাইনের কার্যালয়ে স্থানীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উক্ত মতবিনিময় সভা ও পুজামণ্ডপ পরিদর্শনকালে কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা টিপুসহ দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হুসাইন, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান,জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কোটচাঁদপুর উপজেলা সভাপতি প্রবীর কুমার এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্যজোটের পৌর সভাপতি শান্তি বিশ্বাস সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

কালীবাড়ি মন্দিরে আয়োজিত বিশেষ সভায় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানান, উৎসবের আনন্দে ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির ধারা অটুট রাখাই আমাদের মূল চেতনা। শারদীয় পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পাদন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন পূর্ণ সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, ঝিনাইদহের সীমান্তবর্তী মহেশপুর উপজেলার কৃতী সন্তান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ২০২৬ সালের ২৫ মার্চ দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। নিজ জন্মভূমির প্রশাসনিক এলাকায় তাঁর এই বিশেষ সফর স্থানীয় সকল শ্রেণি-পেশার মানুষের কাছে নতুন তাৎপর্য বহন করছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হাটগোপালপুরে সার ও কীটনাশকের দোকানে ১৫ হাজার টাকা জরিমানা আদায়

গরু-ছাগল ও মহিষের ঘাস খাওয়ানোর ক্ষেত্রেও বিএনপি চাঁদা দাবি করে- কালীগঞ্জে এমপি আবু তালিব

কোটচাঁদপুরে কৃষকের ভোগান্তি ও অনিয়মের বিরুদ্ধে রাজপথে জামায়াত

ইশরাকের পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী : ঝিনাইদহে আইনমন্ত্রী

কোটচাঁদপুরে পৃথক দুই অভিযানে ৪০ বোতল কফ সিরাপ উদ্ধার ও দুই যুবলীগের নেতা আটক

অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই : ঝিনাইদহে এসআরবি-৬ অধিনায়ক

ঝিনাইদহ সদরে বড় ভাইয়ের কোদালের কোপে ছোট ভাই নিহত

ঝিনাইদহে নিয়ম অমান্য করায় এক প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

কোটচাঁদপুরে ৬৯তম জোটা ও ৩০তম জোটির শুভ সূচনা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *