যশোরে মুক্তেশ্বরী সাহিত্য পরিষদের ১৭৯তম মাসিক সাহিত্য সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যশোরে মুক্তেশ্বরী সাহিত্য পরিষদের ১৭৯তম মাসিক সাহিত্য সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের ঐতিহ্যবাহী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ’-এর ১৭৯তম মাসিক সাহিত্য সভা ও দোয়া মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১০টায় যশোর শহরের পৌরপার্কে অবস্থিত ‘তির্যক যশোর’-এর কার্যালয়ে এই সাহিত্য আসরের আয়োজন করা হয়। কবি, সাহিত্যিক, ছড়াকার ও সংস্কৃতিমনা মানুষের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

সংগঠনের সভাপতি ডা. মোকাররম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি হোসেন আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কবি ও ছড়াকার রাশিদা আখতার লিলি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন, কবি শেখ মাফিজুল ইসলাম এবং ড. মোয়াজ্জেমা আখতার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে সাহিত্য আড্ডায় স্বরচিত কবিতা পাঠ ও সমসাময়িক সাহিত্য নিয়ে আলোচনায় অংশ নেন কবি দীপংকর দাস রতন, রবিউল হাসান, ডা. বদরুন নাহার খান, এম এন এস তুর্কী, এম এ কাশেম অমিয়, মো. নজিবুর রহমান, মো. মুজিবুর রহমান, কুতুব উদ্দিন বিশ্বাস, রকি মাহমুদ, এফ এম মোমিন যশোরী ও ভদ্রাবতী বিশ্বাস প্রমুখ।

আলোচনা ও কবিতা পাঠ শেষে অনুষ্ঠানে কবি ডা. বদরুন নাহার খানের প্রয়াত স্বামীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা একেএম শহীদুল্লাহ। এছাড়া সাহিত্য সভার ফাঁকে উদীয়মান কবি রকি মাহমুদের জন্মদিন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে তাঁকে উষ্ণ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যশোরের উদ্যোগে প্রতি ইংরেজি মাসের তৃতীয় শুক্রবার সকাল ১০টায় পৌরপার্কে অবস্থিত তির্যক যশোরের কার্যালয়ে নিয়মিত এই মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়ে আসছে, যা স্থানীয় সাহিত্যচর্চাকে বেগবান করতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

সাড়াপোল-রূপদিয়ায় ‘টিম দূরন্ত’র মানবিক ছোঁয়া : শারদীয় উৎসবে ভাসলো দুস্থদের মন

যশোরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

যশোর সীমান্তে ১০ লাখ টাকারও বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ

চৌগাছা কাঁচাবাজারের দোকান উচ্ছেদ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করলেন হাইকোর্ট

শারদীয় দুর্গোৎসবে বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

শার্শায় পুলিশি অভিযানে ৮ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা ঘিরে অসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ঝিকরগাছায় আনসার বাহিনীর তদারকি বৃদ্ধি

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *