স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর জেলায় পুলিশ বাহিনীর অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের ২০২৬ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অংশ হিসেবে প্যারেড, চাকরির খতিয়ান বিশ্লেষণ এবং সাক্ষাৎকার পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৬) খ্রিষ্টাব্দে সকাল ০৭:০০ ঘটিকায় যশোর পুলিশ লাইনস মাঠে এই মূল্যায়ন প্রক্রিয়া শুরু হয়। কনস্টেবল বা নায়েক হতে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রত্যাশী পরীক্ষার্থীদের সার্বিক দক্ষতা যাচাইয়ের জন্য এই পরীক্ষার আয়োজন করা হয়।
উক্ত বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা) । তিনি নিজে উপস্থিত থেকে প্যারেড পরীক্ষা গভীরভাবে পরিদর্শন করেন এবং পরীক্ষার্থীদের চাকরির খতিয়ান পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণপূর্বক সাক্ষাৎকার গ্রহণ করেন।
বিজ্ঞাপন
পরীক্ষা পরিচালনা কমিটিতে অন্যান্য সদস্য হিসেবে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহীনুর চৌধুরী, যশোর জেলার ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব এবং যশোর পুলিশ লাইনসের আরআই (সশস্ত্র) পরিদর্শক মো. মনিরুল ইসলাম। এ ছাড়া যশোর জেলা পুলিশ হতে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীবৃন্দ উক্ত মূল্যায়ন কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ছবি সংগৃহীত।
