শালিখায় মাদকবিরোধী অভিযানে এএসআইকে ছুরিকাঘাত !

শালিখায় মাদকবিরোধী অভিযানে এএসআইকে ছুরিকাঘাত !

মাগুরা প্রতিনিধি:

মাগুরার শালিখায় মাদকবিরোধী অভিযান চলাকালে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করেছেন অপু (২৪) নামে এক যুবক। এ ঘটনায় তাঁকে আটক করেছে পুলিশ। তাঁর কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে শালিখা উপজেলার হরিশপুর গ্রামের সাহেদ ইটভাটার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটক অপু ওই গ্রামের জালাল হোসেনের ছেলে। আহত এএসআই রাকিবুল ইসলাম শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক জানিয়েছেন, তিনি শঙ্কামুক্ত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাহেদ ইটভাটার মোড় এলাকায় মাদক বেচাকেনার খবর পেয়ে শালিখা থানার উপপরিদর্শক (এসআই) মিনারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে অপুকে আটক করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশের হাতে আটক হওয়ার পর অপু তাঁর কাছে থাকা ধারালো ছুরি দিয়ে এএসআই রাকিবুল ইসলামের বাঁ হাতে আঘাত করে পালানোর চেষ্টা করেন। এতে ওই পুলিশ সদস্য আহত হন। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শালিখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুন নেসা জানান, আহত এএসআই রাকিবুল ইসলাম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি শঙ্কামুক্ত।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপু নামে একজনকে আটক করা হয়েছে। অন্য জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মহম্মদপুরে ছাত্রলীগ নেতার স্ত্রীর নামে সারের ডিলারশিপ!

মহম্মদপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

মহম্মদপুরে ঋণের টাকায় গড়া কৃষকের ফলন্ত কলাবাগান কেটে নিধন!

মহম্মদপুরে মধুমতীর বুকে শরতের কাশফুলের শুভ্র সমারোহ : মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

মাগুরায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে পুলিশ সুপারের কার্যালয়ে প্রস্তুতি সভা

মাগুরায় ৮ হাজার পিস ইয়াবাসহ 'মাদক সম্রাট' শাহীন ও স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

মাগুরায় ‘ভূতুড়ে বিলের’ ঘটনায় পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত

সাংবাদিকদের 'বেরিয়ে যেতে' বললেন মাগুরার ডিসি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *