বেনাপোল চেকপোস্ট ব্যবসায়ী সংগঠনে পাল্টা কমিটি : সংঘর্ষের মুখে ব্যবসায়ীরা

বেনাপোল চেকপোস্ট ব্যবসায়ী সংগঠনে পাল্টা কমিটি : সংঘর্ষের মুখে ব্যবসায়ীরা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

বেনাপোল চেকপোস্ট ব্যবসায়ী সংগঠনের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দু’পক্ষের মুখোমুখি অবস্থানে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। যেকোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন সাধারণ ব্যবসায়ীরা।

আজ বুধবার (৭ অক্টোবর ২০২৬) সকালে বেনাপোল চেকপোস্টে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বর্তমান কমিটির শীর্ষ নেতারা এ গুরুতর অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন। তিনি অভিযোগ করেন, “তিন বছর মেয়াদি বৈধ কমিটির মাধ্যমে দল-মত নির্বিশেষে ব্যবসায়ী সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। অথচ কাউকে কোনো কিছু না জানিয়ে বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত তাঁর অনুসারীদের নিয়ে একতরফাভাবে গিয়ে একটি পাল্টা কমিটি ঘোষণা করেছেন।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও দাবি করেন, একতরফা গঠিত ওই নতুন কমিটিতে বিতর্কিত, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি এবং অবৈধ কারবারে জড়িতদের যুক্ত করা হয়েছে।

সংগঠনের সভাপতি আজিজুল ইসলাম বলেন, “প্রতিটি সংগঠনের নির্দিষ্ট গঠনতন্ত্র রয়েছে। বর্তমান কমিটি নিয়ে কোনো আপত্তি থাকলে উপদেষ্টা ও অভিভাবকমণ্ডলীর সঙ্গে আলোচনার মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়ে সমাধান করা যেত। অনিয়মতান্ত্রিকভাবে একক সিদ্ধান্তে কমিটি গঠন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ব্যবসায়ী সংগঠনে কোনো দলীয় প্রভাব বিস্তার মেনে নেওয়া হবে না।”

সংবাদ সম্মেলনে উপস্থিত সংগঠনের উপদেষ্টা ও স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের প্রতিনিধিরা জানান, সংগঠনের উপদেষ্টা পদে থাকা সত্ত্বেও নতুন এই কমিটি গঠনের বিষয়ে তাঁদের সঙ্গে বিন্দুমাত্র পরামর্শ বা আলোচনা করা হয়নি। অনিয়মতান্ত্রিক এমন পদক্ষেপে ব্যবসায়ীদের মধ্যে বিভেদ ও সংঘাতময় পরিবেশ সৃষ্টি হচ্ছে যা ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে অবহিত করা হবে।

সাধারণ ব্যবসায়ীরা জানান, বর্তমান কমিটি চেকপোস্ট এলাকায় যাত্রী হয়রানি ও ছিনতাই প্রতিরোধে ভূমিকা রেখে আসছিল। উদ্ভূত বিরোধ নিরসনে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও দুই পক্ষের মধ্যে সমন্বয়ের দাবি জানিয়েছেন তাঁরা।

সংবাদ সম্মেলনে সংগঠনের সহ-সভাপতি আনিসুর রহমান, আলী আশরাফ, উজ্জ্বল বিশ্বাস, উপদেষ্টা আব্দুল মালেক, আব্দুস ছাত্তার, মোস্তাফিজ্জোহা সেলিম, শরিফুল ইসলাম চয়নসহ স্থানীয় শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *