বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান : আড়াই লক্ষাধিক টাকার চোরাচালানি পণ্য উদ্ধার

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান : আড়াই লক্ষাধিক টাকার চোরাচালানি পণ্য উদ্ধার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপি ক্যাম্পের একটি চৌকস টহলদল সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ মালামাল আটক করেছে।

আজ বুধবার (৭ অক্টোবর ২০২৬) পরিচালিত এই অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাড়ি, থ্রি-পিস, কম্বল, জিরার চালান, ওষুধ ও বিভিন্ন কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত চোরাচালানি মালামালের মধ্যে রয়েছে ২০টি ভারতীয় শাড়ি, ২টি থ্রি-পিস, ৪টি কম্বল, ৫০০ গ্রাম জিরা, ১৭ পিস বিভিন্ন প্রকার ওষুধ এবং ৬২টি বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স সামগ্রী। জব্দকৃত এই মালামালের আনুমানিক বাজারমূল্য ২,২৮,৬০০/- (দুই লক্ষ আঠাশ হাজার ছয়শত) টাকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকা দিয়ে যেকোনো ধরনের অবৈধ চোরাচালান, মাদক ও চোরাই পণ্যের অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা দিনরাত সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে এমন চোরাচালানবিরোধী অভিযান জোরদার ও অব্যাহত থাকবে।

 ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর শহরের আশ্রম রোডে মুদি দোকানের টিনের ছাউনি কেটে দুঃসাহসিক চুরি!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কোটচাঁদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মহেশপুরের যাদবপুরে ডোবার পানিতে ডুবে দুই নিষ্পাপ শিশুর মর্মান্তিক মৃত্যু

মণ্ডপগুলোতে কর্তৃত্ব নয়, স্বেচ্ছাসেবক হিসেবে ভূমিকা রাখার নির্দেশনা জেলা বিএনপি সভাপতির

ঝিকরগাছায় আনন্দঘন পরিবেশে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মহম্মদপুরে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান : ভাঙা হলো অবৈধ স্থাপনা

মণিরামপুরে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ১ লাখ ৩৮ হাজার টাকা আদায়ের অভিযোগ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে যশোরে বিক্ষোভ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *