কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এবং কুষ্টিয়া মডেল থানার আভিযানিক টিমের অভিযানে একটি সিঁধেল চুরি মামলার ঘটনায় জড়িত ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) পরিচালিত এই বিশেষ অভিযানে কুষ্টিয়া মডেল থানার রুজুকৃত মামলা নং-১২ (তারিখ: ০৬ অক্টোবর ২০২৬, ধারা: ৪৫৭/৩৮০ পেনাল কোড)-এর তদন্তকারী কর্মকর্তার নেতৃত্বে পুলিশ টিম আসামিদের আইনের আওতায় আনে।
অভিযানকালে গ্রেফতারকৃত আসামিদের হেফাজত থেকে চুরির কাজে ব্যবহৃত ও চোরাইকৃত বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে—১টি প্লাস, ১টি স্ক্রু ড্রাইভার, ১টি বোল্ট কাটার, ১টি কালো রঙের ব্যাকপ্যাক, ১টি সিলভার রঙের ‘Lenovo’ ল্যাপটপ এবং ১টি ‘WALTON L28S’ মডেলের বাটন মোবাইল ফোন।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে। ছবি সংগৃহীত।

