ভাতুড়িয়া হাইস্কুল ও কলেজে আবেগঘন প্রস্থান : ৪০ বছরের সফল শিক্ষক মহিতোষ ঘোষ সংবর্ধিত

ভাতুড়িয়া হাইস্কুল ও কলেজে আবেগঘন প্রস্থান : ৪০ বছরের সফল শিক্ষক মহিতোষ ঘোষ সংবর্ধিত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

দীর্ঘ ৪০ বছরের গৌরবোজ্জ্বল ও নিষ্ঠাপূর্ণ শিক্ষকতা জীবন শেষে সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসায় সিক্ত হয়ে অবসর গ্রহণ করলেন যশোরের ঐতিহ্যবাহী ভাতুড়িয়া হাইস্কুল ও কলেজের জ্যেষ্ঠ ক্রীড়া শিক্ষক মহিতোষ কুমার ঘোষ।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) কর্মজীবনের শেষ কর্মদিবসে প্রিয় শিক্ষকের প্রতি অনন্য সম্মান ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে তাঁকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়।

উল্লেখ্য, ১৯৮৬ সালের ১ নভেম্বর ক্রীড়া শিক্ষক হিসেবে শিক্ষা প্রদানে নিজের কর্মজীবন শুরু করেছিলেন গুণী এই শিক্ষক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিদায়বেলায় প্রিয় শিক্ষক মহিতোষ কুমার ঘোষের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট, স্মারক গ্রন্থ ও বিভিন্ন ভালোবাসার উপহারসামগ্রী তুলে দেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। সভা শেষে শোভাযাত্রা হিসেবে বর্ণিল সাজে সজ্জিত বিশেষ গাড়িতে করে এবং শিক্ষার্থীদের মোটরসাইকেল বহরের কর্টেজসহকারে প্রিয় শিক্ষককে তাঁর নিজ বাসভবনে পৌঁছে দেন সহকর্মী ও শিক্ষার্থীরা।

এর আগে বিদায়ী শিক্ষকের কর্মময় ও বর্ণাঢ্য জীবন নিয়ে কলেজের নিজস্ব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ আরিফুজ্জামানের সভাপতিত্বে এবং জ্যেষ্ঠ শিক্ষক শফিকুল ইসলামের দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মোসলেম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১০ নম্বর চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল আলম।

সভায় শিক্ষাবিদদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক হায়দার আলী, সহকারী প্রধান শিক্ষক কামরুজ্জামান, ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন, অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম, শিক্ষক প্রতিনিধি চায়না খাতুন, জ্যেষ্ঠ শিক্ষক অমল কৃষ্ণ সরকার, বিষ্ণু ঘোষ, শহিদুল ইসলাম, আল মামুন ও পলি রাণী সাহা।

শিক্ষার্থীদের পক্ষে প্রিয় শিক্ষকের সান্নিধ্য ও দিকনির্দেশনার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন দশম শ্রেণির শিক্ষার্থী এম. তাসিন ও সানজিদা আক্তার, নবম শ্রেণির আমিম রহমান, অষ্টম শ্রেণির তাসিন, সপ্তম শ্রেণির মোহনা খাতুন এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আরাবিয়া তালুকদার। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *