শার্শায় আ.লীগ নেতার গ্রেপ্তারে সাধারণ মানুষের স্বস্তি : আদালতের মাধ্যমে পাঠানো হলো জেলহাজতে

শার্শায় আ.লীগ নেতার গ্রেপ্তারে সাধারণ মানুষের স্বস্তি : আদালতের মাধ্যমে পাঠানো হলো জেলহাজতে

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের শার্শা উপজেলায় সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার গোপন পরিকল্পনার অভিযোগে স্থানীয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) ভোররাতে শার্শা থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে নাভারণ ইউনিয়নের রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আবুল কালাম (৬০) ওই গ্রামের মৃত আব্দুল মুজিদের ছেলে এবং নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সুত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সাম্প্রতিক ঘোষণাকে কেন্দ্র করে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সংগঠিত করে রঘুনাথপুর ডাঙ্গী গ্রামে একটি গোপন বৈঠকের আয়োজন করা হয়। উক্ত বৈঠকে সরকারবিরোধী ষড়যন্ত্র ও বড় ধরনের নাশকতার নীল নকশা করা হচ্ছিল— এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে কালামকে আটক করে।

এদিকে, সন্ত্রাসী ও বিতর্কিত এই আওয়ামী লীগ নেতার গ্রেপ্তারের সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সন্তোষ ও স্বস্তির পরিবেশ ফিরে আসে।

স্থানীয় অধিবাসীদের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে আবুল কালাম এলাকায় একচ্ছত্র অপরাধ সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। গত এক যুগেরও বেশি সময় ধরে ভয়ভীতি প্রদর্শন, চুরি-ডাকাতি, নিজস্ব ক্যাডার বাহিনী পরিচালনা, সালিশ বাণিজ্যের নামে চাঁদা আদায় এবং সন্ত্রাস কায়েম করে সাধারণ মানুষকে তটস্থ করে রেখেছিলেন তিনি। দীর্ঘদিনের এই দাপুটে নেতার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকবাসী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, “নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের সুনির্দিষ্ট অভিযোগে আবুল কালামকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।”  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *