কালীগঞ্জে কৃষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি!

কালীগঞ্জে কৃষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি!

মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ, ঝিনাইদহ :

ঝিনাইদহের কালীগঞ্জে এক কৃষকের ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। তালা ভেঙে স্বর্ণালংকার, রুপার গহনা ও নগদ অর্থসহ আনুমানিক পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে চোরেরা। ঘটনার পর সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন কৃষক নূর হোসেনের ক্যানসার আক্রান্ত স্ত্রী।

শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত গভীর রাতে উপজেলার বহিরগাছি গ্রামের কৃষক নূর হোসেনের বাড়িতে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, কৃষক নূর হোসেনের স্ত্রী শিউলি খাতুন দীর্ঘদিন ধরে মারাত্মক ক্যানসার ব্যাধিতে আক্রান্ত। গত শুক্রবার স্ত্রীকে চিকিৎসকের কাছে দেখাতে তাঁরা যশোরে যান। চিকিৎসা শেষে সেখান থেকে সরাসরি সাতক্ষীরার কলারোয়ায় মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় রাতে বাড়িটি সম্পূর্ণ ফাঁকা ছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ রোববার সকালে নিজ বাড়িতে ফিরে নূর হোসেন ঘরের মূল দরজার তালা ভাঙা দেখতে পান। ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ও মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে আলমারি ও ওয়ারড্রব চেক করলে দেখা যায়, রাখা দুই ভরি স্বর্ণালংকার, তিন ভরি রুপার গহনা এবং চিকিৎসার জন্য রাখা নগদ ২০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল চুরি হয়ে গেছে। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।

কৃষিকাজ করে সংসার চালানো ও স্ত্রীর ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগানো পরিবারটির কাছে এই ক্ষতি অপূরণীয়। চুরির খবর শুনে ক্যানসার আক্রান্ত শিউলি খাতুন কান্নায় ভেঙে পড়েন। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

যোগাযোগ করা হলে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী জানান, বহিরগাছি গ্রামের চুরির বিষয়টি সম্পর্কে থানা-পুলিশ এখনো অবগত নয় এবং এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *