বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া, পটুয়াখালী :
পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের সম্মানিত সদস্য ও প্রবীণ সাংবাদিক মরহুম রফিক বিশ্বাসের ৭ম প্রয়াণ দিবস উপলক্ষে এক স্মারক সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় কলাপাড়া প্রেসক্লাবের উদ্যোগে কার্যালয়ের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করা হয়।
কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অমল মুখার্জির দক্ষ সঞ্চালনায় স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ, প্রেসক্লাবের সদস্য আলহাজ্ব হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক জসিম পারভেজ, সদস্য মিলন কর্মকার রাজু, চঞ্চল সাহা, ফরিদ উদ্দিন বিপু, রফিকুল ইসলাম মিরাজ, মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, অ্যাডভোকেট কামরুজ্জামান সোহেল, মো. হুমায়ুন ও ফরাজী মোহাম্মদ ইমরান।
বিজ্ঞাপন
স্মরণসভায় উপস্থিত বক্তারা মরহুম সাংবাদিক রফিক বিশ্বাসের বর্ণাঢ্য কর্মজীবন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং দক্ষিণ অঞ্চলের সংবাদজগতে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, রফিক বিশ্বাস ছিলেন কলাপাড়ার সাংবাদিকতা অঙ্গনের একজন উজ্জ্বল অভিভাবক ও নিবেদিতপ্রাণ গণমাধ্যমকর্মী।
আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির।
এদিকে, প্রবীণ সাংবাদিক রফিক বিশ্বাসের প্রয়াণ দিবসে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে অনলাইন নিউজ পোর্টাল ‘আলোকিত সংলাপ’ পরিবার। ছবি প্রতিবেদক।

