ঝিনাইদহের তরুণ কন্ঠশিল্পী মিটুলের নতুন ধামাকা : আসছে ‘সোনাডাঙার মাইয়া’

ঝিনাইদহের তরুণ কন্ঠশিল্পী মিটুলের নতুন ধামাকা : আসছে ‘সোনাডাঙার মাইয়া’

মোঃ মাসুদ রানা (ঝিনাইদহ):

ঝিনাইদহের সম্ভাবনাময় তরুণ কণ্ঠশিল্পী আরিফুল ইসলাম মিটুলের কণ্ঠে প্রকাশিত হতে যাচ্ছে নতুন মৌলিক একক গান ‘সোনাডাঙার মাইয়া’। গানটির কথা রচনা ও সুরসংযোজন করেছেন প্রখ্যাত গীতিকার ও সুরকার রওশন আলী বিশ্বাস। আগামীকাল গানটির দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও আনুষ্ঠানিকভাবে প্রকাশের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তরুণ প্রজন্মের সংগীতাঙ্গনে নিজস্ব গায়কী ও শৈল্পিক পরিবেশনার মাধ্যমে ইতোমধ্যে নজর কেড়েছেন ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর গ্রামের সন্তান মিটুল। তাঁর নতুন এই মৌলিক গানটি প্রকাশকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল ও আগ্রহের সৃষ্টি হয়েছে।

গানটির সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, ‘সোনাডাঙার মাইয়া’ গানটিতে মূলত বাংলার মাটির মানুষের প্রাত্যহিক জীবন, আবহমান প্রেম ও চেনা লোকজ আবহের নিবিড় ছোঁয়া ফুটিয়ে তোলা হয়েছে। রওশন আলী বিশ্বাসের কথা ও সুরের সাথে মিটুলের গায়কী গানটিতে এক ভিন্ন মাত্রা যোগ করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা গেছে, আগামীকাল ডিজিটাল মাধ্যমসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে গানটির মিউজিক ভিডিও একযোগে শুভ মুক্তি দেওয়া হবে।

ঝিনাইদহের সংগীতাঙ্গনের তরুণ এই প্রতিভার নতুন মিউজিক্যাল প্রজেক্টকে ঘিরে শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। সাংস্কৃতিক সংগঠক ও কবি বায়েজিদ চাষা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, “তরুণ প্রজন্মের সংগীতাঙ্গনে মিটুল নিজের সুনিপুণ কণ্ঠ ও পরিবেশনার মাধ্যমে শক্ত অবস্থান তৈরির চেষ্টা করছেন। তাঁর নতুন এই উদ্যোগ সংগীতাঙ্গনকে সমৃদ্ধ করবে।”

নিজের নতুন সৃষ্টি নিয়ে চরম আশাবাদী শিল্পী মিটুল বলেন, “‘সোনাডাঙার মাইয়া’ গানটি নিয়ে আমি অত্যন্ত অনুভূতিপ্রবণ ও আশাবাদী। আশা করি আমার শ্রোতা-দর্শকরা গানটি শুনবেন ও মিউজিক ভিডিওটি দেখে ভালোবাসা দেবেন। ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি উপভোগ করে সবাই পাশেই থাকবেন—এই প্রত্যাশা করি।”

একইভাবে গীতিকার ও সুরকার রওশন আলী বিশ্বাস আশা প্রকাশ করে জানান, লোকজ সুর ও আধুনিক আয়োজনের মেলবন্ধনে তৈরি ‘সোনাডাঙার মাইয়া’ গানটি বিশেষ করে তরুণ শ্রোতামহলে ব্যাপকভাবে সাড়া জাগাতে সক্ষম হবে।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *