চৌগাছার অস্ত্র ও চাঁদাবাজির ‘মুকুটহীন সম্রাট’ হিরা আটক

চৌগাছার অস্ত্র ও চাঁদাবাজির ‘মুকুটহীন সম্রাট’ হিরা আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের চৌগাছায় সাধারণ মানুষের কাছে আতঙ্কের অপর নাম, অস্ত্র ও চাঁদাবাজিসহ এক ডজন মামলার চিহ্নিত সন্ত্রাসী হিরাকে এক দুঃসাহসিক অভিযানে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) অপরাহ্ণে ডিবির বিচক্ষণ ও দক্ষ কর্মকর্তা এসআই সামিউল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অত্যন্ত চতুরতার সাথে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই সামিউলের কৌশলগত দক্ষতা ও তাৎক্ষণিক তৎপরতায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই অস্ত্র ও মাদক মামলার এই বিপজ্জনক আসামিকে কব্জা করা সম্ভব হয়।

গ্রেফতারকৃত হিরা চৌগাছা পৌরসভার বিশ্বাসপাড়া এলাকার শফিয়ার রহমানের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ জানান, আটক হিরার অপকর্মের ঝুলিতে রয়েছে ১২টি গুরুতর অপরাধের মামলা। এর মধ্যে রয়েছে ২টি অস্ত্র মামলা, ৩টি মাদক মামলা এবং একাধিক চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগ। দীর্ঘদিন ধরে বিচারাধীন এসব মামলার তদন্ত ও হিরার ক্যাডার বাহিনীর অন্য সদস্যদের ধরতে চৌগাছা থানার পুলিশ ও ডিবির টিম যৌথ ভাবে মাঠে কাজ করছে। তাকে ডিবি পুলিশ চৌগাছা থানায় হস্তান্তর করেছে।

চৌগাছার এই ত্রাস ডিবির হাতে ধরা পড়ায় স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ ও আতঙ্ক কেটে গিয়ে চরম স্বস্তি ফিরে এসেছে।

এদিকে এলাকাবাসী জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চৌগাছা পৌরসভার সাবেক মেয়র আল মামুন হিমেলের রাজনৈতিক আশ্রয়ে থেকে হিরা ঘের দখল ও চাঁদাবাজিতে বেপরোয়া হয়ে উঠেছিল। সরকার পতনের পর কিছু দিন আত্মগোপনে থাকলেও সম্প্রতি বিএনপি নেতা জহুরুল ইসলামের নাম ভাঙিয়ে পুনরায় এলাকাটিতে নিজের পুরনো অপরাধের রাজত্ব কায়েমের চেষ্টা চালাচ্ছিল। তবে এসআই সামিউল ইসলামের নিখুঁত ও তড়িৎ অভিযানে এই দুর্ধর্ষ সন্ত্রাসী গ্রেফতার হওয়ায় সর্বস্তরের জনগণ ডিবি পুলিশকে সাধুবাদ জানিয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *