নড়াইলে ১৮৫ পিস ইয়াবাসহ কুখ্যাত কারবারি উজ্জ্বল গ্রেপ্তার

নড়াইলে ১৮৫ পিস ইয়াবাসহ কুখ্যাত কারবারি উজ্জ্বল গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি:

নড়াইলকে শতভাগ মাদকমুক্ত করার ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ১৮৫ (একশত পঁচাশি) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ উজ্জ্বল শেখ (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কালিয়া থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কালিয়া থানাধীন পুরুলিয়া ইউনিয়নের কলামনখালী গ্রামস্থ বাবরার মোড় এলাকার একটি পাকা রাস্তার ওপর থেকে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মোঃ উজ্জ্বল শেখ কলামনখালী গ্রামের মৃত খোকা শেখের ছেলে।

পুলিশ মিডিয়া সেল সূত্রে জানা গেছে, নড়াইলের জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ আল মামুন শিকদারের সার্বিক দিকনির্দেশনায় এবং কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব ইদ্রিস আলীর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সুপ্রভাত কুমার বিশ্বাস, এএসআই (নিঃ) শেখ জাহিদুল ইসলাম ও এএসআই (নিঃ) মোড়ল আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্সসহ বাবরার মোড়ে অবস্থিত সেকেন্দারের মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশ উজ্জ্বলকে ঘেরাও করে আটক করে এবং তাঁর দেহ তল্লাশি চালিয়ে অবৈধ ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উদ্ধারকৃত মাদক জব্দ তালিকাভুক্ত করে আসামি উজ্জ্বলের বিরুদ্ধে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

নড়াইল জেলা পুলিশ জানিয়েছে, মাদকের মূল উপড়ে ফেলতে এবং তরুণ সমাজকে এর ভয়াল থাবা থেকে রক্ষা করতে জেলাজুড়ে এমন শূন্য সহনশীল (জিরো টলারেন্স) অভিযান অব্যাহত থাকবে।ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *