বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় দুই যুবতী নারীর রহস্যজনক মেলামেশা ও চলাফেরা নিয়ে স্থানীয় অধিবাসীদের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের মাঝের পোল লালঘর এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাসনাপাড়া গ্রামের মাঝের পোল এলাকার সরকারি আবাসনে হানিফ মৃধার বসতবাড়িতে একই এলাকার এক নারী বেশ কিছুদিন ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। ওই নারীর এক বোন দীর্ঘদিন ধরে পোশাক-আশাকে ছেলেদের মতো চলাফেরা করে আসছিলেন। গত চার দিন আগে তিনি ময়মনসিংহ থেকে এক তরুণীকে ওই বাড়িতে নিয়ে আসেন এবং দুজন একসাথে থাকা শুরু করেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) রাতে তারা ঘরের ভেতরে বাসর ঘরের সাজসজ্জা করে রাত কাটান বলে এলাকায় আলোচনা ছড়িয়ে পড়ে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি জানাজানি হলে তোলপাড় শুরু হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাওসার হাবিব বিষয়টি জানতে পেরে উভয় পরিবারের সদস্যদের অবহিত করেন এবং সাময়িকভাবে দুই নারীকে নিজের জিম্মায় নেন।
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বিষয়টি ইতিমধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে অবগতির জন্য জানানো হয়েছে। পাশাপাশি সার্বিক বিষয় অনুসন্ধানের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। ছবি প্রতিবেদক।
