জ্যেষ্ঠ সাংবাদিকদের স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাব : কর্মময় জীবন নিয়ে সহকর্মীদের আলোচনা

জ্যেষ্ঠ সাংবাদিকদের স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাব : কর্মময় জীবন নিয়ে সহকর্মীদের আলোচনা

রফিক মন্ডল (কোটচাঁদপুর, ঝিনাইদহ):

ঝিনাইদহের কোটচাঁদপুরে স্থানীয় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দুই দিকপাল, কোটচাঁদপুর প্রেসক্লাবের সাবেক দুই সভাপতি মরহুম শেখ নজরুল ইসলাম ও মরহুম খন্দকার শামসুজ্জামানের কর্মময় জীবন স্মরণ এবং রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টায় কোটচাঁদপুর প্রেসক্লাব কার্যালয়ে এ স্মরণসভার আয়োজন করা হয়।

স্মরণসভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব কোটচাঁদপুরের সভাপতি কাজী মৃদুল এবং পুরো অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলমগীর খান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্মরণসভায় উপস্থিত বক্তারা আবেগঘন কণ্ঠে প্রয়াত দুই কলমযোদ্ধার পেশাগত সততা, নিষ্ঠা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নানাদিক তুলে ধরে বলেন, “মরহুম শেখ নজরুল ইসলাম ও মরহুম খন্দকার শামসুজ্জামান কোটচাঁদপুর অঞ্চলে সাংবাদিকতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তাঁদের নিঃস্বার্থ নেতৃত্ব ও প্রজ্ঞা সহকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের প্রয়াণে স্থানীয় সাংবাদিকতা অঙ্গনে যে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়।”

উক্ত স্মরণসভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহ জামান, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি খন্দকার আব্দুল্লাহ বাশার, জ্যেষ্ঠ সাংবাদিক খায়রুল ইসলাম সাথী, কামাল হাওলাদার, রফিক মন্ডল, জাহাঙ্গীর আলম, রেজাউল করিম রেজা, বিএম ওয়াদুদসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

স্মরণসভা শেষে মরহুম শেখ নজরুল ইসলাম ও মরহুম খন্দকার শামসুজ্জামানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন কোটচাঁদপুর হাসপাতাল জামে মসজিদের সম্মানিত ইমাম মাওলানা আব্দুল্লাহ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *