বিআরটিসি বাসের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু !

বিআরটিসি বাসের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু !

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু (কলাপাড়া):

পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) একটি দ্রতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে মাহিন (৬) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টার দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের হাজিপুর বাজার সংলগ্ন এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মাহিন কলাপাড়ার লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামের বাসিন্দা মহিউদ্দিন বিশ্বাসের ছেলে। সে স্থানীয় দক্ষিণ মুসুল্লিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত মাহিনের নানাবাড়ি হাজিপুর বাজার সংলগ্ন এলাকায়। দুপুরে বরিশালে আত্মীয়ের (খালা) বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে মাহিন তার নানা ও নানির সঙ্গে বাড়ি থেকে বের হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিল। এ সময় কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী একটি বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৬৪৩৫) ঘটনাস্থলে পৌঁছালে যাত্রীরা বাসটি থামানোর সংকেত দেন। তবে চালক বাসটির গতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে সরাসরি সড়কের পাশে থাকা শিশু মাহিনের গায়ের ওপর উঠিয়ে দেয়। এতে বাসের ভারী চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় অবোধ শিশুটি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বিআরটিসি বাসটির চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে এবং বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *