ডেঙ্গু প্রতিরোধে ঝিকরগাছায় উপজেলা প্রশাসনের ব্যাপক প্রচার ও সচেতনতা র‍্যালি

ডেঙ্গু প্রতিরোধে ঝিকরগাছায় উপজেলা প্রশাসনের ব্যাপক প্রচার ও সচেতনতা র‍্যালি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে যশোরের ঝিকরগাছায় উপজেলা প্রশাসনের ব্যাপক উদ্যোগে সচেতনতামূলক প্রচার অভিযান, দিকনির্দেশনামূলক আলোচনা সভা এবং বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় ঝিকরগাছা উপজেলা প্রশাসনের সমন্বয়ে এই বহুমাত্রিক কর্মসূচির সূচনা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত প্রচার-পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাইফুল্লাহ।

সভায় জানানো হয়, মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি উদ্বোধনের মাধ্যমে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শীর্ষক জাতীয় কর্মসূচির আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা ঘটে। কেন্দ্রীয় এই উদ্বোধনী পর্বটি সকাল ৯টায় ঝিকরগাছা উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি সম্প্রচার ও প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বর এবং এর চারপাশের এলাকাগুলো যৌথভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

উক্ত সচেতনতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নূরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, উপজেলা স্কাউটসের সেক্রেটারি মোহাম্মদ আলী তারেক, ঝিকরগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আতাউর রহমান জসি, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আঁখি খাতুনসহ স্থানীয় সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা।

পরবর্তীতে উপজেলা প্রশাসনের নেতৃত্ব ও তত্ত্বাবধানে একটি বিশাল সচেতনতামূলক র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে ঝিকরগাছা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা হ্যান্ডবিল বিতরণসহ ব্যানার-ফেস্টুন নিয়ে নিজ নিজ বসতবাড়ি ও আশপাশের ড্রেন, ফুলের টব এবং আবর্জনা পরিষ্কার রাখার পাশাপাশি জমে থাকা পানি দ্রুত অপসারণ করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানান।

আলোচনা সভার প্রধান সভাপতির বক্তব্যে ইউএনও এম সাইফুল্লাহ বলেন, “ডেঙ্গু প্রতিরোধ কেবল সরকারি উদ্যোগের ওপর নির্ভর করে পুরোপুরি সম্ভব নয়; সাধারণ জনগণের সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণই এখানে মূল চাবিকাঠি। তাই এডিস মুক্ত ও সুস্থ বাংলাদেশ গড়তে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে আঙিনা পরিষ্কার রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *