স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর উপশহরের পরিবেশ ও সামাজিক স্বাস্থ্য সুরক্ষা সুসংহত করতে পিকেএস এবং যশোর উপশহর পেশাজীবী ফোরামের যৌথ উদ্যোগে হেপাটাইটিস ‘বি’ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক এক সুধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) রাতে যশোর উপশহরস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সেমিনারের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
উপশহর পেশাজীবী ফোরামের প্রধান সমন্বয়ক ও যশোর জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সেলিম রেজা ময়নার সার্বিক তত্ত্বাবধান ও উদ্যোগে আয়োজিত এই সেমিনারে সর্বস্তরের পেশাজীবী ও বিপুল সংখ্যক স্থানীয় নাগরিক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সেমিনারে বক্তারা হেপাটাইটিস ‘বি’ ভাইরাসের ভয়াবহতা, সংক্রমণের মাধ্যম, লক্ষণ এবং এটি প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উপস্থিত সাধারণ মানুষ চিকিৎসাবিজ্ঞান ভিত্তিক নানা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও সচেতনতামূলক জ্ঞান লাভ করেন। জনস্বার্থে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সময়োপযোগী এই স্বাস্থ্যবিষয়ক সভা আয়োজনের জন্য উপশহরের সচেতন নাগরিক সমাজ উদ্যোক্তা অ্যাডভোকেট সেলিম রেজা ময়না এবং পেশাজীবী ফোরামের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ভূয়সী প্রশংসা প্রকাশ করেছেন।
সেমিনারে উপস্থিত ছিল শামসুল হক থানা বিএনপির ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র শিক্ষক নাসির উদ্দিন, প্রফেসর সিরাজুল ইসলাম, প্রফেসর এসএম বিল্লা, অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী পলাশ আহমেদ, রূপালী ব্যাংক কর্মকর্তা সাগর আহমেদ, বিশিষ্ট সমাজসেবক নেসার উদ্দিন মুন্না, প্রফেসর লিটন, পৌর কর্মচারী আব্দুল কাদের সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।
উল্লেখ্য, যশোর উপশহর পেশাজীবী ফোরাম সামাজিক দায়বদ্ধতা থেকে দীর্ঘ দিন ধরে সাধারণ মানুষের কল্যাণে নানামুখী মানবিক ও চিকিৎসাসেবা মূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এর আগে সংগঠনের উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চোখের আলো ফেরাতে ‘চক্ষু শিবির’ পরিচালনা সহ এলাকাভিত্তিক বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড ইতোমধ্যে স্থানীয় সর্বস্তরের মানুষের কাছে বহুল প্রশংসিত হয়েছে।
এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেন, পেশাজীবী ফোরামের এই ধরনের জনকল্যাণমুখী প্রয়াস ভবিষ্যতে উপশহরের সামাজিক ও মানবিক ভিতকে আরও সুদৃঢ় ও ত্বরান্বিত করবে। ছবি সংগৃহীত।

