একাধিক হত্যা ও মাদক মামলার আসামি রকি ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার

একাধিক হত্যা ও মাদক মামলার আসামি রকি ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের শংকরপুর এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রকি (২৮) নামের এক চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টার দিকে শহরের শংকরপুর আলতাফের মোড় সংলগ্ন এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আটককৃত রকি শহরের চাঁচড়া রায়পাড়া তেঁতুলতলা মোড় এলাকার কামরুল ইসলাম ওরফে কালা বাবুর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল শংকরপুর আলতাফের মোড়ে অভিযান পরিচালনা করে। অভিযানকালে রকির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে ঘেরাও করে তল্লাশি চালানো হয়। পরে তার হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

চাঁচড়া ফাঁড়ি পুলিশ জানায়, আটক রকি এলাকার চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক গুরুতর অপরাধের মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘ দিন ধরে সে ধরাছোঁয়ার বাইরে থেকে এলাকায় মাদকের সিন্ডিকেট পরিচালনা করে আসছিল। রকি আটকের খবরে স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে পুলিশ জানায়, ইয়াবা উদ্ধারের ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে বসতঘরে হামলা-ভাঙচুর : প্রতিবাদ করায় জহিরকে রক্তাক্ত করলো পিতা-পুত্র

চিত্রশিল্পী আছাদুজ্জামান আছাদের স্মরণে চৌগাছায় নাগরিক শোকসভা

যশোরের পুরাতন কসবায় আদালতে বিচারাধীন জমিতে জবরদখল চেষ্টার অভিযোগ!

অবৈধ ঘরের কারণে পণ্ড চৌগাছার কাঁচাবাজার!

টাইব্রেকারে বাঁকড়াকে হারিয়ে ফাইনালে শংকরপুর ইউনিয়ন একাদশ

পিস্তল, গুলি ও ২ হাজার পিস ইয়াবাসহ অস্ত্রধারী যুবক গ্রেফতার

যুবদলের মাগুরা সভাপতি কল্লোল ও যশোর সদস্য সচিব রানাকে শোকজ চিঠিতে কঠোর বার্তা

যুবদল থেকে অবশেষে পদ হারালেন শার্শার বিতর্কিত নেতা শহীদুল ইসলাম

বসুন্দিয়ার জয়ন্তা গ্রামে পানিতে ডুবে যুবকের মর্মান্তিক মৃত্যু

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *