চিত্রশিল্পী আছাদুজ্জামান আছাদের স্মরণে চৌগাছায় নাগরিক শোকসভা

চিত্রশিল্পী আছাদুজ্জামান আছাদের স্মরণে চৌগাছায় নাগরিক শোকসভা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের চৌগাছার শিল্প ও সংস্কৃতি অঙ্গনের নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব প্রয়াত চিত্রশিল্পী আছাদুজ্জামান আছাদের স্মরণে এক ভাবগম্ভীর ও আবেগঘন পরিবেশে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৩টায় চৌগাছা উপজেলা পরিষদ চত্বরের ঐতিহ্যবাহী বৈশাখী মঞ্চে এ নাগরিক শোকসভার আয়োজন করে ‘চৌগাছা শিল্প ও সাহিত্য পরিষদ’।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কবি শাহিন মাহাবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরনাঞ্জলি অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন আহমদ আলী সাহিত্য রত্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি এম হাসান মাহমুদ।

শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রয়াত গুণী শিল্পীর জীবন ও সৃষ্টিকর্মের ওপর স্মৃতিচারণ করেন দৈনিক যশোর বার্তার সম্পাদক ও প্রকাশক শিহাব উদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আবেগঘন স্মৃতিচারণ করেন বিশিষ্ট সাংবাদিক মুকুরুল ইসলাম মিন্টু, টিপু সুলতান, নাট্যকার আনিসুর রহমান আনিস, কবি আসাদুজ্জামান বর্ণ চাষী, সাংবাদিক রেজাউল করিম সাগর, কবি এলা দেওয়ান, কবি ফারুক আহমেদ, কবি আব্দুর রহিম, বাসদ চৌগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মালেক, মাস্টার জাহাঙ্গীর আলম, আনন্দ মোহন দেব, আর্টিস্ট আলামিন বাবু, শিল্পী আবেদুর রহমান, মো. জামারুল ইসলাম, জামিনুর রহমান ও কবিরুল ইসলামসহ স্থানীয় নানা শ্রেণী-পেশার সুধীজন। এ সময় মঞ্চে প্রয়াত চিত্রশিল্পীর সুযোগ্য সন্তান মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

স্মৃতিচারণকালে বক্তারা বলেন, চিত্রশিল্পী আছাদুজ্জামান আছাদ ছিলেন চৌগাছার সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল নক্ষত্র। ক্যানভাসে তাঁর তুলির আঁচড়, অপরিসীম সৃজনশীলতা এবং শিল্পকলার প্রতি আত্মত্যাগ এলাকার সংস্কৃতিকে ব্যাপকভাবে সমৃদ্ধ করেছে। দৈহিক প্রস্থান হলেও তাঁর রেখে যাওয়া অনুপম শিল্পকর্ম ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের শিল্পীদের প্রেরণা যোগাবে। বক্তব্য প্রদানকালে অনেক বক্তাই স্মৃতিকাতর হয়ে পড়েন এবং এক পর্যায় পুরো সভাস্থলে শোকের আবহ তৈরি হয়।

‘আছাদ স্মৃতি সংসদ’ গঠনের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত:

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রয়াত চিত্রশিল্পী আছাদুজ্জামান আছাদের বর্ণাঢ্য কর্মময় জীবন ও শিল্পকর্ম তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং তাঁর স্মৃতি চির অম্লান করে রাখার লক্ষ্যে একটি সুনির্দিষ্ট ‘আছাদ স্মৃতি সংসদ’ গঠনের আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করেন প্রধান অতিথি শিহাব উদ্দিন।

উপস্থিত সকল সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা সর্বসম্মতভাবে এ প্রস্তাব গ্রহণ করে একাত্মতা প্রকাশ করেন। আশা প্রকাশ করা হয়, এ সংসদের মাধ্যমে প্রয়াত শিল্পীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নেওয়ার পাশাপাশি চৌগাছার সার্বিক শিল্প ও সাহিত্য চর্চা আরও গতিশীল হবে।

সভার সমাপনীতে প্রয়াত চিত্রশিল্পী আছাদুজ্জামান আছাদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করা হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

একাধিক হত্যা ও মাদক মামলার আসামি রকি ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার

যশোরের পুরাতন কসবায় আদালতে বিচারাধীন জমিতে জবরদখল চেষ্টার অভিযোগ!

অবৈধ ঘরের কারণে পণ্ড চৌগাছার কাঁচাবাজার!

টাইব্রেকারে বাঁকড়াকে হারিয়ে ফাইনালে শংকরপুর ইউনিয়ন একাদশ

পিস্তল, গুলি ও ২ হাজার পিস ইয়াবাসহ অস্ত্রধারী যুবক গ্রেফতার

যুবদলের মাগুরা সভাপতি কল্লোল ও যশোর সদস্য সচিব রানাকে শোকজ চিঠিতে কঠোর বার্তা

যুবদল থেকে অবশেষে পদ হারালেন শার্শার বিতর্কিত নেতা শহীদুল ইসলাম

বসুন্দিয়ার জয়ন্তা গ্রামে পানিতে ডুবে যুবকের মর্মান্তিক মৃত্যু

বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য খালাস : ২ সহকারী রাজস্ব কর্মকর্তা ক্লোজড

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *