প্রেস রিলিজ
রাজধানীতে বসবাসরত মণিরামপুরবাসীর সংগঠন ‘মণিরামপুর সমিতি, ঢাকা’-এর সার্বিক কার্যক্রমকে আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও প্রযুক্তিবান্ধব করতে একটি অত্যাধুনিক ডিজিটাল প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বিজ্ঞাপন
একই সাথে যশোরের মণিরামপুর উপজেলার সাম্প্রতিক বন্যাপীড়িত ও সুবিধাবঞ্চিক জনগোষ্ঠীর মানবিক সহায়তায় ত্রাণ বিতরণ এবং বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনার সিদ্ধান্ত গ্রহণপূর্বক পৃথক দু’টি শক্তিশালী কমিটি গঠন করেছে সংগঠনটি।
বিজ্ঞাপন
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে সমিতির সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, নব উদ্বোধিত এই অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সমিতির সকল সম্মানিত সদস্যদের তথ্য সুরক্ষিত ও ডিজিটাল উপায়ে হালনাগাদ সংরক্ষণ করা সম্ভব হবে। এছাড়া দ্রুত অভ্যন্তরীণ যোগাযোগ, বিজ্ঞপ্তি প্রকাশ ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার পাশাপাশি ভবিষ্যতে প্ল্যাটফর্মটির মাধ্যমে নানা ধরনের নাগরিক ও কল্যাণমুখী সেবা প্রদানের পরিকল্পনা রয়েছে।
ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধনের গুরুত্ব তুলে ধরে সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, “আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করে সংগঠনের প্রশাসনিক কাজকে আরও গতিশীল, স্বচ্ছ, আধুনিক ও পুরোপুরি জবাবদিহিমূলক করাই এই ডিজিটাল উদ্যোগের মূল উদ্দেশ্য।”
সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান কনি জানান, ঢাকার রাজপথে থাকলেও নিজ জন্মভূমির মানুষের বিপদে মণিরামপুর সমিতি সবসময় পাশে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় মণিরামপুরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা বিতরণ এবং প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।
এসব মানবিক ও সামাজিক দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে সমিতির পক্ষ থেকে গঠিত দুটি পৃথক কমিটির সদস্যরা হলেন:
১. মেডিকেল ক্যাম্প পরিচালনা ও বাস্তবায়ন কমিটি:
-
আহ্বায়ক: আব্দুল্লাহ আল মামুন
-
যৌথ আহ্বায়ক: এস এম আহসানুজ্জামান
-
সদস্য সচিব: জিয়াউদ্দিন বাবলু
-
যুগ্ম সদস্য সচিব: হুমায়ুন কবির সবুজ
(এই কমিটি মূলত বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দল সমন্বয়, প্রয়োজনীয় ওষুধপত্র সংগ্রহ, ক্যাস্পের স্থান নির্বাচন ও স্বাস্থ্যসেবা কার্যক্রমের মূল তদারকি করবেন।)
২. ত্রাণ পরিচালনা ও বাস্তবায়ন কমিটি:
-
আহ্বায়ক: আব্দুল ওয়াহাব
-
যৌথ আহ্বায়ক: নজমুল হক টিটো
-
সদস্য সচিব: মো. সালাউদ্দিন
-
যুগ্ম সদস্য সচিব: মাসুম বিল্লাহ
(এই কমিটি মাঠপর্যায়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি, ত্রাণসামগ্রী প্রস্তুত, প্যাকেটজাতকরণ, পরিবহন এবং সুশৃঙ্খলভাবে বিতরণের পূর্ণ দায়িত্ব পালন করবেন।)
ছবি সংগৃহীত।

