রাফি টেলিকমের সামনে ৩৬ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী মুসান্না গ্রেফতার

রাফি টেলিকমের সামনে ৩৬ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী মুসান্না গ্রেফতার

স্ফুলিঙ্গ ডেক্স :

চাঁপাইনবাবগঞ্জ জেলার যুবসমাজ ও সাধারণ মানুষকে মাদকের বিষাক্ত ছাবল থেকে সুরক্ষা দিতে জেলা পুলিশ সুপারের নির্দেশে বিশেষ অভিযানে শিবগঞ্জে ৩৬ বোতল অবৈধ আমদানিকৃত এস্কাফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) শিবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ পৌরসভার অত্যন্ত ব্যস্ত এলাকা শিবগঞ্জ বাজারের রাফি টেলিকমের সামনে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামির নাম মো. সাহাদ আলী ওরফে মুসান্না (২২)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ভবানীপুর বুড়াপাড়া এলাকার মো. সৈবুর রহমান ও মোসা. রোসনারা দম্পতির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের প্রত্যক্ষ দিক-নির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) সৌরভ কুমার দত্ত সঙ্গীয় ফোর্সসহ ওই দিন শিবগঞ্জ বাজারে বিশেষ টহল ও তল্লাশি অভিযান পরিচালনা করছিলেন।

অভিযানকালে শিবগঞ্জ বাজারস্থ মো. শাহিন আলমের মালিকানাধীন ‘রাফি টেলিকম’ নামক মোবাইল রিচার্জের দোকানের সামনে সন্দেহভাজন হিসেবে সাহাদ আলীকে থামার সংকেত দেওয়া হয়। পরবর্তীতে উপস্থিত জনসম্মুখে তার হেফাজত থেকে ৩৬ (ছত্রিশ) বোতল অবৈধ ও নিষিদ্ধ নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার পূর্বক আলামত হিসেবে জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি সাহাদ আলী ওরফে মুসান্নার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে যথাযথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এদিকে, জেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত রাখতে এবং যুবসমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে মাদকের যেকোনো গোপন তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য জেলাবাসীকে আহ্বান জানানো হয়েছে। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *