স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের অন্যতম শীর্ষস্থানীয় সাহিত্য সংগঠন ‘বিদ্রোহী সাহিত্য পরিষদ’ (বিএসপি)-এর উদ্যোগে ২৬২তম মাসিক সাহিত্যসভা ও কাব্য আসর অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সকালে যশোর শহরের পোস্ট অফিসপাড়াস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সাহিত্যসভার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএসপির আজীবন সদস্য ড. শাহনাজ পারভীন, এস এম আলমগীর কাইয়ুম এবং কবি রাশিদা আখতার লিলি।
সাহিত্যসভায় মূল প্রবন্ধের ওপর আলোচনা উপস্থাপন করেন সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জামান ও কবি শাহরিয়ার সোহেল। আসরে ‘নজরুল সাহিত্য, ইসলাম ও সর্বজনীনতা’ শীর্ষক গুরুত্বপূর্ণ গবেষণা প্রবন্ধ পাঠ করেন কবি শাহরিয়ার সোহেল। উপস্থাপিত প্রবন্ধের ওপর গভীর প্রতিক্রিয়া ব্যক্ত করেন কবি হোসাইন নজরুল হক ও সায়েমা আক্তার।
বিএসপির সভাপতি আহমদ রাজুর সভাপতিত্বে এবং সংগঠনের নির্বাহী সদস্য কবি অরুণ বর্মনের সুনিপুণ পরিচালনায় অনুষ্ঠিত আসরে স্বাগত বক্তব্য, স্বরচিত কবিতা পাঠ ও উন্মুক্ত আলোচনায় অংশ নেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, আতিয়ার রহমান, সুরাইয়া শরীফ, কুতুব উদ্দিন বিশ্বাস, সঞ্জয় নন্দী, হোসাইন নজরুল হক, অ্যাডভোকেট মাহমুদা খানম, ভদ্রাবতী বিশ্বাস, মো. জামিল রহমান, ডা. অমল কান্তি সরকার, সীমান্ত বসু, এম এ কাসেম অমিয়, সানজিদা ফেরদৌস, আমিমুল ইসলাম ও শরীফ হোসেন ধীমান প্রমুখ।
সভায় বক্তারা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যের অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও সর্বজনীন ভাবধারা ফুটিয়ে তোলার ওপর জোর দেন এবং স্থানীয় পর্যায়ে গুণগত সাহিত্যচর্চা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ছবি সংগৃহীত।


