স্ফুলিঙ্গ ডেক্স :
নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ কোডিন ফসফেটযুক্ত সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বিজ্ঞাপন
গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নাটোর-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম থানাধীন কালিকাপুর গ্রামের উক্ত আসামির নিজ দখলীয় বসতবাড়িতে তল্লাশি চালায়।
বিজ্ঞাপন
অভিযান পরিচালনাকালে আসামির ঘর থেকে অবৈধ মাদকদ্রব্য কোডিন ফসফেটসংবলিত ১২০ (একশত বিশ) বোতল ‘এসকাফ’ (ESKUF) এবং ২০ (বিশ) বোতল ‘ফেয়ারডিল’ (FAIRDYL) সিরাপসহ সর্বমোট ১৪০ বোতল বিদেশি মাদক উদ্ধার করা হয়। মাদক মজুত ও বিক্রির দায়ে ঘটনাস্থল থেকেই ওই মাদক কারবারিকে গ্রেফতার করে ডিএনসি দল।
উদ্ধারকৃত মাদকের চালান জব্দ করে অভিযুক্ত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট বড়াইগ্রাম থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। নাটোর জেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের ঝটিকা অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে। ছবি সংগৃহীত।


