স্ফুলিঙ্গ ডেক্স :
নাটোর সদর উপজেলার রেলগেট স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বিজ্ঞাপন
গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নাটোর-এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
ডিএনসি সূত্র জানায়, নাটোর সদর থানাধীন রেলগেট স্টেশন বাজারস্থ ‘রকি ফার্মেসী’ নামীয় একটি ওষুধের দোকানের সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার জন্য অবস্থান করছিল। খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সংবাদের সত্যতা মিললে উক্ত স্থান থেকে দুই কেজি গাঁজাসহ ওই নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাটোর সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকাকে মাদকমুক্ত রাখতে এবং মাদকের রুট চিহ্নিত করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ছবি সংগৃহীত।

