ইয়াবা ও মাদক বিক্রির ১লাখ ১৫ হাজার টাকাসহ প্লাবনের স্ত্রী গ্রেফতার

ইয়াবা ও মাদক বিক্রির ১লাখ ১৫ হাজার টাকাসহ প্লাবনের স্ত্রী গ্রেফতার

স্ফুলিঙ্গ ডেক্স :

গাইবান্ধা শহরের সবুজপাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও গাইবান্ধা সদর থানা পুলিশ। এ ঘটনায় সাথী বেগম (৩১) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সবুজপাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী প্লাবন মিয়ার বসতবাড়িতে এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। তল্লাশিকালে ঘরের বিছানার তোষকের নিচ থেকে কৌশলে লুকিয়ে রাখা ৩২৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ লাখ ১৫ হাজার টাকা জব্দ করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে মূল অভিযুক্ত প্লাবন মিয়া সুকৌশলে পালিয়ে যান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরবর্তীতে একই দিন রাত ১০টা ৪৫ মিনিটে গাইবান্ধা সদর থানার সামনে অভিযান চালিয়ে পলাতক প্লাবন মিয়ার সহযোগী সাথী বেগমকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

সদর থানা পুলিশ জানিয়েছে, পলাতক আসামি প্লাবন মিয়ার বিরুদ্ধে আগে থেকেই গাইবান্ধা সদর থানায় অন্তত ১৫টি মাদকের মামলা রয়েছে।

এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত নারী আসামিকে আদালতে সোপর্দ এবং পলাতক প্লাবন মিয়াকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *