স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সীমান্তে পৃথক ও সমন্বিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।
বিজ্ঞাপন
আজ শনিবার (২৯ আগস্ট ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবির) অধীনস্থ বেনাপোল ও শিকারপুর বিওপি এবং বেনাপোল আইসিপির বিশেষ টহলদল সীমান্তে এই সফল অভিযানগুলো পরিচালনা করে।
বিজ্ঞাপন
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে পণ্য ও মাদক পাচারের গোপন খবরের ভিত্তিতে বিজিবির একাধিক চৌকস টিম একযোগে অভিযান চালায়। অভিযানকালে চোরাকারবারিদের ফেলে যাওয়া ও আটককৃত মালামালের মধ্যে রয়েছে—২০ কেজি ভারতীয় গাঁজা, ৩৫টি আকর্ষণীয় ভারতীয় শাড়ি, ২টি কম্বল, ২৮ প্যাকেট ফুসকা, ২.৫ কেজি জিরা, ১.৫ কেজি কিসমিস, ৩ প্যাকেট সনপাপড়ী এবং ১৭৯টি বিভিন্ন ধরণের কসমেটিক্স সামগ্রী।
বিজিবি নিশ্চিত করেছে যে, জব্দকৃত এই বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্যের মোট আনুমানিক সিজার মূল্য প্রায় ৫ লাখ ২৬ হাজার (৫,২৬,০০০) টাকা।
সীমান্ত দিয়ে যেকোনো ধরণের অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার ও চোরাচালান বন্ধে বিজিবির এই জিরো টলারেন্স নীতি ও কঠোর নজরদারি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ। আটককৃত মালামাল ও মাদকের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। ছবি সংগৃহীত।

