ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

স্ফুলিঙ্গ ডেক্স :

ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর)-এর এক বিশেষ অভিযানে সাভার এলাকা থেকে বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত ও পেশাদার ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের সরাসরি পরিচালনায় ২৭ আগস্ট ২০২৬ তারিখ রাত ০১:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন পাকিজা জামে মসজিদের সামনে এক বিশেষ ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ডাকাতির প্রস্তুতিকালে ওই চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—১. মো. সুজন হোসেন (৩০), ২. নির্মল ওরফে পিচ্চি নির্মল, ৩. মো. সজিব (৩৬), ৪. মো. রনি (৩৫) এবং ৫. খায়রুল হক (২২)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আসামিদের তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ১টি ধারালো স্টিলের চাপাতি, ১টি লোহার ছোরা, ১টি স্টিলের সুইচ গিয়ার, ১টি স্টিলের খুর এবং ১টি স্টিলের চাকু উদ্ধার ও জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাককে মন্ত্রিত্ব ছাড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জরুরি অবতরণের পর ঢাকায় রোগীর মৃত্যু

শিশু হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী : ধূমপানের অপরাধে সহযোগী অধ্যাপক বরখাস্ত

দ্রুতই বিএসএফের হাত থেকে ফিরছেন এএসআই ইমরান ও কনস্টেবল রোহিত : বিজিবি পরিচালক

চাকরিতে পুনর্বহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধন

বিমানবন্দর থেকে রেলপথ : কাস্টমস গোয়েন্দাদের হাতে ধরা পড়ল চোরাচালানের অভিনব নেটওয়ার্ক

ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে সহযোগী ছিনতাইকারী খুন !

ইয়াবা সেবনের আসরে ডেকে নিয়ে রিক্সাচালককে কুপিয়ে হত্যা!

সৌদি ফেরত যুবককে মিসর হয়ে লিবিয়ায় পাচার : নির্যাতন চালিয়ে মুক্তিপণ দাবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *