কলাপাড়ায় পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের আত্মপ্রকাশ : জলবায়ু ন্যায়বিচারের নতুন অঙ্গীকার

কলাপাড়ায় পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের আত্মপ্রকাশ : জলবায়ু ন্যায়বিচারের নতুন অঙ্গীকার

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,কলাপাড়া :

উপকূলীয় অঞ্চল কলাপাড়ার পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব মোকাবেলা এবং স্থানীয় জনমানুষের অধিকার প্রতিষ্ঠায় নতুন বার্তা নিয়ে পথচলা শুরু করেছে কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কলাপাড়া প্রেসক্লাবের তৌহীদুর রহমান মিলনায়তনে আয়োজিত এক সুসংগঠিত অনুষ্ঠানে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যগণ আনুষ্ঠানিকভাবে সকলের সম্মুখে পরিচিত হন। এই সুধী ও মতবিনিময় সভায় এলাকার পরিবেশ রক্ষা, জলবায়ু সুরক্ষায় টেকসই উদ্যোগ এবং জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সমবেত পরিবেশকর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপকূলের জলবায়ু অবক্ষয় রোধে এবং মানুষের মৌলিক জীবন-জীবিকার স্বার্থ রক্ষায় সম্মিলিত প্রয়াসের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এই নেতৃত্ব উপকূলীয় প্রকৃতির ভারসাম্য রক্ষা ও জনসচেতনতা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করবে।

পরিচিতি পর্বে নবগঠিত পরিচালনা পর্ষদের শীর্ষ নেতৃবৃন্দ হিসেবে সভাপতি মনোয়ারা বেগম, সহ-সভাপতি কবির তালুকদার, সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কর্মকার রাজু, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক শুভ্রা চক্রবর্তী এবং পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মোসা. দুলালীকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে শাহাদাত হোসেন বিশ্বাস, মেজবাহউদ্দিন মাননু, নেছারউদ্দিন আহমেদ টিপু এবং অমল মুখার্জীর নাম প্রকাশ করা হয়। সভায় উপস্থিত প্রতিনিধিগণ কলাপাড়ার প্রকৃতি ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় একযোগে কাজ করে যাওয়ার দৃপ্ত অঙ্গীকার ব্যক্ত করেন। ছবি-বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *