শুল্ক ফাঁকি দিয়ে বাইক চোরাচালানের অভিনব কৌশল,কোটি টাকার ভারতীয় চোরাইস্পোর্টস বাইক জব্দ

শুল্ক ফাঁকি দিয়ে বাইক চোরাচালানের অভিনব কৌশল,কোটি টাকার ভারতীয় চোরাইস্পোর্টস বাইক জব্দ

স্ফুলিঙ্গ ডেক্স :

ভারত থেকে সীমান্ত দিয়ে অবৈধ ও শুল্ক ফাঁকি দিয়ে আনা উচ্চ ক্ষমতাসম্পন্ন ৬টি দামি মোটরসাইকেলসহ দেশের বিভিন্ন জেলার ৯ জন সক্রিয় চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লা। ২২ আগস্ট ২০২৬ দিবাগত গভীর রাতে বুড়িচং থানাধীন ময়নামতি এলাকায় মহাসড়কে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ নিশ্চিত হয় যে, একটি সংঘবদ্ধ সীমান্ত চোরাচালান চক্র শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় সীমান্ত অতিক্রম করে আনা মোটরসাইকেল দেশের অভ্যন্তরীণ রুটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। খবর পেয়ে রাত আনুমানিক ২টা ২৫ মিনিটের দিকে ডিবি পুলিশের একটি চৌকস আভিযানিক দল বুড়িচং থানাধীন ময়নামতি কাটা জঙ্গল এলাকার বিদ্যুৎ অফিসের সামনে সিলেট-কুমিল্লা মহাসড়কে বিশেষ কৌশলগত তল্লাশিচৌকি (চেকপোস্ট) স্থাপন করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় গতিবিধি সন্দেহজনক হওয়ায় বহরে থাকা ৬টি মোটরসাইকেল থামানোর সংকেত দেয় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক ও যাত্রীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গোয়েন্দা সদস্যরা ধাওয়া করে চক্রের ৯ সদস্যকে হাতেনাতে আটক করেন।

পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের হেফাজতে থাকা বাইকগুলোর রেজিস্ট্রেশন ও বৈধ মালিকানাসংক্রান্ত কাগজপত্র যাচাইয়ের জন্য বলা হলে তাঁরা কোনো সুনির্দিষ্ট নথিপত্র দেখাতে ব্যর্থ হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেন যে, তাঁরা পরস্পর যোগসাজশে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ভারতের তৈরি ইয়ামাহা ব্র্যান্ডের এসব দামি মোটরসাইকেল চোরাইপথে শুল্ক ফাঁকি দিয়ে দেশে এনেছেন। এসব মোটরসাইকেল কুমিল্লা, ফেনী ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকার ক্রেতাদের কাছে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল।

গ্রেপ্তারকৃতদের নাম ও পরিচয়: ১. কামিম আহম্মদ (২৮), গোয়াইনঘাট, সিলেট; ২. আঃ করিম (৩০), কোতয়ালী, সিলেট; ৩. সাইদুল ইসলাম (২২), সুনামগঞ্জ সদর; ৪. পাবেল আহম্মদ (২৬), জালালাবাদ, সিলেট; ৫. হোসাইন (২৩), জালালাবাদ, সিলেট; ৬. রিপন চন্দ্র দাস (২৯), দিরাই, সুনামগঞ্জ; ৭. রাজু আহম্মদ (২৮), কোতোয়ালি, সিলেট; ৮. আবিদুল ইসলাম (২৮), ছাতক, সুনামগঞ্জ এবং ৯. কাওছার হোসেন (২৬), গোয়াইনঘাট, সিলেট।

উদ্ধারকৃত মালামাল: অভিযান স্থান থেকে কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়া আমদানি করা ৬টি ব্র্যান্ড নিউ রেজিস্ট্রেশনবিহীন ইয়ামাহা (Yamaha) স্পোর্টস মোটরসাইকেল জব্দ করা হয়। এর মধ্যে ৩টি Yamaha R15 এবং ৩টি Yamaha MT15 মডেলের বাইক রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে শুল্ক ফাঁকি ও অবৈধ সীমান্ত চোরাচালান আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গের বৃহত্তর সিলেটের ব্যুরো চিফ থেকে সফল সম্পাদক : স্মৃতিকথায় প্রবীণ সাংবাদিক চিন্ময় আচার্য

স্ফুলিঙ্গের বৃহত্তর সিলেটের ব্যুরো চিফ থেকে সফল সম্পাদক : স্মৃতিকথায় প্রবীণ সাংবাদিক চিন্ময় আচার্য

হাসপাতালে নারী চিকিৎসককে 'আপা' বলায় ক্ষোভ : 'স্যার-ম্যাডাম' ডাকার নোটিশ ঘিরে বিতর্ক

নিখোঁজ গৃহবধূর ১১ টুকরো লাশ উদ্ধার : মাথা ও পা এখনো নিখোঁজ !

ইউনিক ও বেঙ্গল স্লিপার কোচের ধাক্কায় খাদে বাস : শিশুসহ ৮ প্রাণহানি

ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ বাড়িওয়ালার !

‘যাকে পছন্দ হয় না তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন’: ছাত্রদল নেতাকে এসপির কড়া জবাব

সাইফুরের মৃত্যুদণ্ড, রনি-তারেক ও অর্জুনের যাবজ্জীবন

প্রবাসীর স্ত্রীর ঘরে ‘আপত্তিকর অবস্থায়’ স্কুলের প্রধান শিক্ষক!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *