খাবারের প্রলোভনে চার বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ : অভিযুক্ত গ্রেপ্তার

খাবারের প্রলোভনে চার বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ : অভিযুক্ত গ্রেপ্তার

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :

পটুয়াখালীর মৎস্য বন্দর মহিপুরে চার বছরের এক কোমলমতি শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সেকান্দার চৌকিদার (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহিপুর মডেল থানা পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির পিতা বাদী হয়ে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত সেকান্দার চৌকিদার লতাচাপলী ইউনিয়নের অনন্তপাড়া এলাকার মৃত মোতাহার আলীর ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার বিবরণ সূত্রে জানা যায়, অভিযুক্ত সেকান্দার চৌকিদার ভুক্তভোগী পরিবারের একই এলাকায় বসবাস করার সুবাদে তাদের বাড়িতে মাঝেমধ্যেই যাতায়াত করতেন। গত ১৪ আগস্ট রাত আনুমানিক ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে খাবারের লোভ দেখিয়ে চার বছরের শিশুটিকে তার পৈতৃক বসতবাড়ি সংলগ্ন খালপাড়ের নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে শিশুটির ওপর শারীরিক ও যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পরবর্তীতে ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে গত ২০ আগস্ট মহিপুর থানায় উপস্থিত হয়ে একটি লিখিত এজাহার দায়ের করা হয়। এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং-০৭) রুজু করে পুলিশ। মামলা দায়েরের পর পুলিশি অভিযানে বৃহস্পতিবার রাত ৮টার দিকে অভিযুক্ত সেকান্দার চৌকিদারকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা ও আইনি পদক্ষেপ নিশ্চিত করে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ জানান, চার বছরের অবোধ শিশুর ওপর নির্যাতনের অভিযোগটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় পুলিশি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *