আল মামুন ফাউন্ডেশনের উপহারে নতুন জীবন

আল মামুন ফাউন্ডেশনের উপহারে নতুন জীবন

প্রেস বিজ্ঞপ্তি

যশোর শহরের রায়পাড়া এলাকার বাসিন্দা রবিউল ইসলাম এবং চোরমারা দীঘির পাড় এলাকার জাহিদা বেগম দীর্ঘ দিন ধরে ভয়াবহ পক্ষাঘাত (প্যারালাইসিস) রোগে আক্রান্ত হয়ে চলাচলের সক্ষমতা হারিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। তাঁদের দীর্ঘদিনের শারীরিক যন্ত্রণা লাঘবে এবং চলাচলের সুবিধা করে দিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এবং আল মামুন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় একটি করে আধুনিক হুইলচেয়ার প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে উভয় ব্যক্তির নিজ নিজ বাসভবনে সরেজমিনে গিয়ে তাঁদের হাতে এই বিশেষ হুইলচেয়ার উপহার হিসেবে তুলে দেন ফাউন্ডেশনের দায়িত্বশীল প্রতিনিধিরা।

এই অনন্য মানবিক কার্যক্রমে সরাসরি নেতৃত্ব দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আল মামুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী রবিউল ইসলাম। হুইলচেয়ার বিতরণের সময় তিনি শারীরিকভাবে অক্ষম রবিউল ইসলাম ও জাহিদা বেগমের পরিবারের সদস্যদের সার্বিক শারীরিক ও পারিবারিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং আগামীতেও ফাউন্ডেশনের পক্ষ থেকে যেকোনো প্রকার প্রয়োজনীয় সহায়তা প্রদানের দৃঢ় আশ্বাস ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় মানবিক এই হুইলচেয়ার বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন আল মামুন ফাউন্ডেশনের উপদেষ্টা আল মামুন শাওন, সভাপতি তানভীর হায়দার তমাল, সাধারণ সম্পাদক শাকির আহমেদ শুভ্র, যুগ্ম সম্পাদক আসলাম শেখ, দপ্তর সম্পাদক রুবেল তরফদার, সদস্য মহামুদ হাসান চুন্নু, তৌফিকুর রহমান সোহেল, ইকবাল হায়দার, মামুন হোসেন ও সামিম কবির ওয়াসিমসহ সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যরা। এ ছাড়া স্থানীয় ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুরুফুজ্জামান কাঞ্চন, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাজাহান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আল মামুন ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে, সমাজের অবহেলিত, অসহায়, দুস্থ ও শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষের পাশে এসে দাঁড়ানোর লক্ষ্যেই সংগঠনটি প্রতিনিয়ত ও ধারাবাহিকভাবে নানা মানবিক কর্মসূচি পরিচালনা করে আসছে। সাধারণ মানুষের কল্যাণ ও সেবায় ভবিষ্যতেও এ ধরণের সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে ব্যক্ত করা হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

নাভারণে পাচারকালে ২ কেজি গাঁজাসহ শামীম বাবু আটক

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *