বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :
পটুয়াখালীর কলাপাড়ায় সামাজিক ব্যাধি বাল্যবিবাহ প্রতিরোধ, মাঝপথে পড়ালেখা বন্ধ বা শিক্ষার্থী ঝড়ে পড়া রোধ এবং বাল্যবিয়েবিরোধী গণসচেতনতা বৃদ্ধির লক্ষে এক বিশেষ আলোচনা সভা ও সহায়তামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিজ্ঞাপন
আজ বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান।
বিজ্ঞাপন
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আভাস’-এর আয়োজন এবং ‘একশনএইড বাংলাদেশ’-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মসূচীতে স্বাগত বক্তব্য প্রদান করেন আভাস-এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান এবং জ্যেষ্ঠ সাংবাদিক মেজবাহ উদ্দিন মাননু। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আভাস-এর প্রজেক্ট ম্যানেজার মনিরুল ইসলাম। ছবি-বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।


