৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি লিপি বেগম আটক

৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি লিপি বেগম আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের অভয়নগর উপজেলার চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী লিপি বেগমকে (৪৫) ৮০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গতকাল সোমবার (১৭ আগস্ট ২০২৬) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ডিবি পুলিশের এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি চৌকস টিম অভয়নগর থানাধীন নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আকুঞ্জীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে নওয়াপাড়া আকুঞ্জীপাড়া গ্রামস্থ লিপি বেগমের নিজ বসতবাড়ির সামনের রাস্তার ওপর থেকে নারী পুলিশের সহায়তায় তাকে ঘেরাও করে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৮০ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিবি পুলিশ জানায়, আটককৃত লিপি বেগম (স্বামীর নাম- মৃত হিরু মোল্লা, পিতা- মৃত সমদে আকন) অভয়নগর এলাকার একজন তালিকাভুক্ত ও চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পূর্বেরও একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।

উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেপ্তারকৃত আসামিকে অভয়নগর থানায় সোপর্দ পূর্বক আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *