ওয়ার্ড ও বাথরুম ঘুরে দেখলেন, হাসপাতালে দুপুরের খাবার খেলেন স্বাস্থ্যমন্ত্রী

ওয়ার্ড ও বাথরুম ঘুরে দেখলেন, হাসপাতালে দুপুরের খাবার খেলেন স্বাস্থ্যমন্ত্রী

মো: মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ)

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। আজ রোববার (১৬ আগস্ট ২০২৬) দুপুর ২টার দিকে হাসপাতালটির সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সংগে আলাপকালে তিনি প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য খাতের বিভিন্ন সুদূরপ্রসারী পরিকল্পনার কথা জানান।

বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে পূর্ববর্তী সরকারের আমলে স্বাস্থ্য খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি সংগঠিত হয়েছে, যার কারণে এই খাতের সংকট এখনো পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। তবে এ অচলাবস্থা কাটিয়ে দেশের চিকিৎসাসেবা পৌঁছে দিতে আগামী তিন বছরের মধ্যে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার মহা-পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে।

আজ বেলা ১১টার পর স্বাস্থ্যমন্ত্রী প্রথমে মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখান থেকে দুপুর ২টার দিকে তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝটিকা সফরে পৌঁছান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের উপস্থিতি পরীক্ষা করেন এবং পরে বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ভর্তি থাকা রোগীদের সাথে সরাসরি কথা বলেন। হাসপাতালের রোগীদের দেওয়া খাবারের মান যাচাই করতে তিনি নিজে রোগীদের খাবার খেয়ে দেখেন। এছাড়া হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বাথরুমের সার্বিক অবস্থা পর্যবেক্ষণসহ প্রায় এক ঘণ্টা ধরে পুরো হাসপাতালের পরিবেশ খতিয়ে দেখেন।

চিকিৎসক সংকট প্রসঙ্গে মন্ত্রী জানান, দেশে স্বাস্থ্যসেবার গতি ফেরাতে সরকার অতি দ্রুত ৫ হাজার নতুন চিকিৎসক নিয়োগের আইনি পদক্ষেপ গ্রহণ করছে।

তিনি আরও উল্লেখ করেন, হাসপাতালগুলো ১৫১ শয্যায় উন্নীত হলে প্রতিটি উপজেলায় নারীদের জন্য ২০টি পৃথক শয্যা, শিশুদের জন্য ১৫টি বিশেষায়িত শয্যা এবং কিডনি আক্রান্ত রোগীদের জন্য ৫টি ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হবে। ফলে জেলা সদরে না গিয়েও রোগীরা উপজেলা পর্যায়ে উন্নত প্রযুক্তি ও পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা পাবেন।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল মামুন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহবুবুর রহমান মিলনসহ স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *