স্ফুলিঙ্গ ডেক্স :
রাজধানীর উত্তরায় পেট্রোল পাম্পের সোয়া কোটি টাকা ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনায় জড়িত পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক বিশেষ অভিযানে তাদেরকে আটক করার পাশাপাশি তাদের হেফাজত থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, উদ্ধারকৃত নগদ টাকা এবং ডাকাতিতে ব্যবহৃত বেশ কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম জব্দ করা হয়েছে।
ডিএমপির দেওয়া তথ্য মতে, আটককৃতদের নাম-পরিচয় ও ঘটনার নেপথ্যের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।
ঘটনার বিবরণ থেকে জানা যায়, সম্প্রতি উত্তরা এলাকায় ডিএল পেট্রোল পাম্পের কর্মীরা ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে গাড়িতে করে রওনা হন। পথিমধ্যে তিনটি মোটরসাইকেলে আসা একদল সশস্ত্র দুষ্কৃতকারী তাদের পথ রোধ করে। এরপর অস্ত্র ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে সটকে পড়ে ডাকাত দলটি। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরের পর জড়িতদের ধরতে তৎপরতা শুরু করে গোয়েন্দা পুলিশের একাধিক টিম। ছবি সংগৃহীত।
বিজ্ঞাপন
