যশোরে দুই পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ২

যশোরে দুই পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ২

স্ফুলিঙ্গ রিপোর্ট :  

যশোরে দুই দিনের ব্যবধানে পৃথক দুই মোটরসাইকেল দুর্ঘটনায় মো. রায়হান (২৫) ও মো. রানা শেখ (৪০) নামে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। গত রবিবার ও সোমবার রাতে সদরের মাহামুদপুর এবং শহরের ঢাকা রোড এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রথম ঘটনাটি ঘটে গত রবিবার (৯ আগস্ট ২০২৬) রাত পৌনে ৯টার দিকে যশোর সদরের দেয়াড়া ইউনিয়নের মাহামুদপুর মোড় এলাকায়। আহত মো. রায়হান পার্শ্ববর্তী ফরিদপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, রায়হান রাতে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মাহামুদপুর মোড়ে পৌঁছালে আচমকা একটি কুকুর মোটরসাইকেলের সামনে চলে আসে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়ক দুর্ঘটনাপ্রবণ স্থানে আছড়ে পড়ে গুরুতর আহত হন। পরবর্তীতে পথচারীরা তাঁকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

অপরদিকে, গতকাল সোমবার (১০ আগস্ট ২০২৬) রাত সাড় ১০টার দিকে শহরের ঢাকা রোড এলাকায় দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। এতে আহত হন শহরের বারান্দিপাড়া এলাকার সাত্তার শেখের ছেলে রানা শেখ।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, রানা শেখ নিজ মোটরসাইকেল নিয়ে বড়তলা এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি দ্রুতগতির অজ্ঞাত মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে রক্তাত্মক হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, দ্রুত চিকিৎসাসেবা প্রদান করায় বর্তমানে আহত দুজনের শারীরিক অবস্থাই আশঙ্কামুক্ত। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে চেয়ারম্যানের কাছে স্মারকলিপি

ষষ্ঠীতলা রেলগেটে অভিযান : দুই ইয়াবাসেবী ও কারবারি ডিবির জালে

সৎ কাজের মাধ্যমেই জান্নাত অর্জিত হয় : যশোরে শিবির সভাপতি সাদ্দাম

সচিবের অপসারণের দাবিতে 'চেতনায় চিরঞ্জীব' ভাস্কর্য প্রাঙ্গণ উত্তাল

যশোর শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ

যশোরে গলায় ফাঁস ও ছাদ থেকে পড়ে পৃথক দুজনের মৃত্যু, বিষপানে শিক্ষক চিকিৎসাধীন

ঝিকরগাছার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ আর নেই

দুই পরিবারের সীমানা বিরোধের রোষানলে ঝিকরগাছা থানা পুলিশ!

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য : যশোরে জামায়াত সমর্থককে পুলিশের কাছে সোপর্দ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *