কোটচাঁদপুরে ফুটবল খেলে বাড়ি ফেরার পথে পুকুরে ডুবে শিশুর মৃত্যু!

কোটচাঁদপুরে ফুটবল খেলে বাড়ি ফেরার পথে পুকুরে ডুবে শিশুর মৃত্যু!

রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে পুকুরের খাদে পড়ে মো. সিয়াম হোসেন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক এই ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আজ শুক্রবার (৭ আগস্ট ২০২৬) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বলুহর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাড়ডাঙ্গা বিদ্যাধরপুর পশ্চিমপাড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত সিয়াম ওই গ্রামের বাসিন্দা মো. শরিফুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে প্রকাশ, শুক্রবার সকাল ১১টার দিকে সিয়াম সহপাঠীদের সাথে ফুটবল খেলার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। হাড়ডাঙ্গা বিদ্যাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সমবয়সীদের সাথে খেলাধুলা শেষে বেলা সাড়ে ১২টার দিকে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে মৃত লুৎফর রহমানের পুকুরের খাঁড়াবাঁধের পাড় ধরে হেঁটে যাওয়ার সময় অসাবধানতাবশত পা পিছলে সে গভীর পানিতে পড়ে তলিয়ে যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুকুরটির গভীরতা অনেক বেশি থাকায় মুহূর্তেই সিয়াম পানির নিচে হারিয়ে যায়। এ সময় সাথে থাকা খেলার সাথিরা চিৎকার করতে করতে দ্রুত সিয়ামের বাড়িতে গিয়ে খবর দেয়। সংবাদ পেয়ে স্বজনেরা ও স্থানীয় প্রায় ৩৫-৪০ জন গ্রামবাসী তৎক্ষণাৎ পুকুরে নেমে তল্লাশি চালাতে থাকেন। তবে পানি বেশি থাকায় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাকে নিথর অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

পরবর্তীতে দ্রুত তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

অবুঝ শিশুর এই আকস্মিক ও অকাল প্রস্থানে সিয়ামের পরিবারে কান্নার রোল পড়েছে। খুদে এই ফুটবলারের মর্মান্তিক বিদায়ে পুরো হাড়ডাঙ্গা বিদ্যাধরপুর গ্রামজুড়ে চরম বিষাদময় পরিবেশ বিরাজ করছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *