সড়কে চাঁদাবাজি বরদাশত করা হবে না

সড়কে চাঁদাবাজি বরদাশত করা হবে না

সাতক্ষীরা প্রতিনিধি

সড়ক পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যাত্রী সাধারণের ভোগান্তি নিরসন এবং যেকোনো ধরনের অবৈধ তোলাবাজি বা চাঁদাবাজি কঠোর হাতে দমনের লক্ষ্যে মোটর পরিবহন ও ট্রাক মালিক সমিতির শীর্ষ নেতাদের নিয়ে এক বিশেষ আলোচনা সভা সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এ দ্বিপাক্ষিক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আলোচনা সভায় পুলিশ সুপার সড়ক যোগাযোগ ব্যবস্থাকে সুশৃঙ্খল ও যাত্রীবান্ধব করার তাগিদ দিয়ে স্পষ্ট বার্তা ব্যক্ত করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দূরপাল্লা বা স্থানীয় যেকোনো সড়কে অবৈধ চাঁদাবাজি, যানবাহন চালক ও যাত্রীদের হয়রানি এবং অনিয়ম কোনো অবস্থাতেই বরদাশত করা হবে না।

একই সাথে জরুরি চিকিৎসাসেবার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি উল্লেখ করেন, মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের স্বাভাবিক পথচলা নিশ্চিত করা সবার মানবিক দায়িত্ব। কোনো ব্যক্তি বা স্বার্থান্বেষী গোষ্ঠী যদি অ্যাম্বুলেন্স আটকে রাখা বা কোনো প্রকার চাঁদাবাজির চেষ্টা করে, তবে তাঁদের বিরুদ্ধে পুলিশ কঠোর আইনি পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।

আইনশৃঙ্খলা বাহিনীর এমন কঠোর অবস্থানকে স্বাগত জানিয়ে উপস্থিত বাস ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ চাঁদাবাজিমুক্ত সড়ক ব্যবস্থা গঠনে জেলা পুলিশকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় পুলিশ ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সমন্বিত পদক্ষেপের মাধ্যমে নিরাপদ সড়ক বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *