“গণঅভ্যুত্থানের অর্জন কোনো একক দলের নয়”:সরকার প্রদত্ত কার্ডে রাজনৈতিক প্রভাব বন্ধের দাবি প্রেসক্লাব যশোরে জুলাইযোদ্ধাদের সংবাদ সম্মেলন

“গণঅভ্যুত্থানের অর্জন কোনো একক দলের নয়”:সরকার প্রদত্ত কার্ডে রাজনৈতিক প্রভাব বন্ধের দাবি প্রেসক্লাব যশোরে জুলাইযোদ্ধাদের সংবাদ সম্মেলন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা, চেতনা ও সাধারণ জনগণের প্রত্যাশা বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে ১০ দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ‘জুলাই যোদ্ধা সংগঠন’ যশোর জেলা শাখা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সকালে প্রেসক্লাব যশোরের মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আহবায়ক আহাদ হোসাইন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

লিখিত বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় ঘটে যাওয়া গণহত্যার সাথে জড়িতদের অনতিবিলম্বে বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি গণভোটের গণরায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পূর্ণাঙ্গ স্বাবলম্বিতা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তিনি।

আহাদ হোসাইন আরও বলেন, বর্তমানে সারাদেশে চলমান মব সন্ত্রাস বরদাশত করা যাবে না। এটি কঠোর হাতে বন্ধ করতে হবে এবং জুলাই যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য কার্যকরী উদ্যোগ নিতে হবে। একই সাথে বিরোধী দল দমনে পুরনো রাজনৈতিক দমন-পীড়নের সংস্কৃতি থেকে বের হয়ে জুলাইপন্থী দলগুলোর ঐক্য বজায় রাখতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে উত্থাপিত অন্যান্য দাবির মধ্যে ছিল— গণঅভ্যুত্থানের সময় আগুনে দগ্ধ হয়ে নিহত আন্দোলনকারীদের মধ্যে যারা বিগত ফ্যাসিস্ট সরকারের সাথে জড়িত ছিলেন না, তাদের ‘শহীদ’-এর মর্যাদা প্রদান ও পরিবারের জন্য ঘোষিত সব সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা।

সংগঠনটির নেতৃবৃন্দ দৃঢ়তার সাথে বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের এই মহান বিজয় কোনো একক রাজনৈতিক দলের নয়, এটি সমগ্র বাংলাদেশের আপামর জনতার অর্জন। ফলে কোনো রাজনৈতিক দল যেন এই অর্জনকে এককভাবে নিজেদের স্বার্থে কুক্ষিগত করতে না পারে, সরকারকে সে বিষয়ে সর্বদা সোচ্চার থাকতে হবে।”

এছাড়া সরকারিভাবে প্রকাশিত জুলাই যোদ্ধা ও শহীদদের গেজেট পুনরায় সুষ্ঠুভাবে যাচাই করে সেখান থেকে ভুয়া নাম বাদ দেওয়া এবং সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণে সকল ধরনের রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে প্রকৃত প্রাপকদের হাতে তা পৌঁছে দেওয়ার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিব, জুলাই শহীদ আব্দুল্লাহ ইবনে শহীদের মা রওশনারা, শহীদ আরবার মানসুন নীলের মা জেসমিন আক্তার, শহীদ আবিদ হাসানের স্বজন, শহীদ মাহির বাবা শাহিদুর রহমান, শহীদ রিয়াদ শেখের ভাই হৃদয় শেখ, শহীদ মেহদী হাসানের মা মনোয়ারা বেগমসহ যশোরে বৈষম্যবিরোধী আন্দোলনে প্রাণ হারানো ২৭ জন শহীদের পরিবারের প্রতিনিধি ও স্বজনেরা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *