উপশহরে ব্যাপক আগ্রহ ও উপস্থিতিতে বিনামূল্যে চক্ষু শিবির সম্পন্ন

উপশহরে ব্যাপক আগ্রহ ও উপস্থিতিতে বিনামূল্যে চক্ষু শিবির সম্পন্ন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের উপশহরে সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের সেবায় দিনব্যাপী ‘বিনামূল্যে আরআরইই চক্ষু শিবির-২০২৬’ অত্যন্ত সাফল্য ও বিপুল সংখ্যক রোগীর উপস্থিতির মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ ১ আগস্ট ২০২৬, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপশহর বি ব্লকের উপশহর পেশাজীবী ফোরাম কার্যালয়ে এ চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। পি.কে.এস যশোরের সহযোগিতায় এবং ‘রেশমি অ্যান্ড মাহমুদ সিদ্দিকী ফাউন্ডেশন’-এর সার্বিক আয়োজনে এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ক্যাম্পে দিনব্যাপী অভিজ্ঞ চক্ষু চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রায় ৫০০ জন রোগীকে বিনামূল্যে চোখের পরামর্শ ও চিকিৎসা প্রদান করা হয়। মোট চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে ৭৪ জন রোগীর চোখে ছানি সমস্যা শনাক্ত করা হয়েছে। বাকি রোগীরা অন্যান্য চোখের রোগের চিকিৎসা নেন। চিকিৎসা নিতে আসা রোগীদের বড় অংশই ছিলেন নারী, যা মোট রোগীর প্রায় ৭০%।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি ও বিজ্ঞ পিপি এড. সাবেরুল হক সাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং যশোর চেম্বার অ্যান্ড কমার্সের সভাপতি আলহাজ মিজানুর রহমান খান।

উপশহর পেশাজীবী ফোরামের প্রধান সমন্বয়ক ও বিজ্ঞ অতিরিক্ত পিপি এড. কাজী সেলিম রেজা ময়নার পরিচালনায় অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন পিকেএস যশোরের সভাপতি এড. জাফর সাদিক।

এসময় উপশহর পেশাজীবী ফোরাম ও পিকেএস-এর অন্যান্য কর্মকর্তা ও সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বলেন, সাধারণ মানুুষের পাশে এসে দাঁড়ানোই মানবসেবার শ্রেষ্ঠ মাধ্যম। ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *