ইয়াবা ও বিক্রির নগদ  টাকাসহ চিহ্নিত মাদক কারবারি মিন্টু ধরা !

ইয়াবা ও বিক্রির নগদ টাকাসহ চিহ্নিত মাদক কারবারি মিন্টু ধরা !

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর-বেনাপোল মহাসড়কের পাশে দাঁড়িয়ে মাদক কেনাবেচার সময় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২০ হাজার টাকাসহ মো: মিন্টু শেখ (৩৬) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত আসামি মো: মিন্টু শেখ বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় (ট্রেনলাইন) এলাকার মো: জেয়াদ আলী ও মোছা: মনোয়ারা বেগমের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর বাজার সংলগ্ন জনৈক মো: রফিকুল ইসলামের দোকানের সামনে যশোর থেকে বেনাপোলগামী পাকা সড়কের পাশে অবৈধ মাদক কেনাবেচা হচ্ছে—এমন একটি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই (নিঃ) রকি মন্ডলের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম তাৎক্ষণিক সেখানে পৌঁছায়।

ডিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো: মিন্টু শেখকে আটক করা হয়। পরবর্তীতে তাঁর দেহ তল্লাশি করে ২৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করা হয়।

এ ঘটনায় আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছে ডিবি পুলিশ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মকর্তা ও কারারক্ষীদের ভাবগাম্ভীর্যপূর্ণ অবসরজনিত সংবর্ধনা

পেশাগত মর্যাদা রক্ষায় যশোরে স্মারকলিপি দিলেন দলিল লেখক সমিতির নেতারা

চাচড়া রায়পাড়ার জিসান চাকুর আঘাতে আহত

উচ্চশিক্ষার মানোন্নয়নে অ্যাক্রেডিটেশনের বিকল্প নেই : মতবিনিময় সভায় উপাচার্য

মণিরামপুরে ড্রামট্রাকের চাপায় আ'লীগ নেতা সাবেক ইউপি সদস্য নিহত!

শার্শায় বিদ্যালয়ের মিটিং চলাকালে অ্যাডহক কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলা!

১০০ গ্রাম হেরোইন উদ্ধার মামলায় বেনাপোলের মহসিনের যাবজ্জীবন কারাদণ্ড

অভয়নগরের ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *