নীলগঞ্জ ব্রিজে বিজিবির জালে ৪৬ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী

নীলগঞ্জ ব্রিজে বিজিবির জালে ৪৬ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী

স্ফুলিঙ্গ রিপোর্ট

ঢাকা থেকে যশোর হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে সোনা পাচারের এক দুঃসাহসিক চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ৪৬ লাখ টাকারও বেশি মূল্যের দুই টুকরো স্বর্ণের বারসহ এক পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ বুধবার (২২ জুলাই ২০২৬) সকাল সাড় ৬টার দিকে সদর উপজেলার নীলগঞ্জ ব্রিজের ওপর এ সফল অভিযানটি পরিচালিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আটককৃত ব্যক্তির নাম মোঃ সাদিকুর রহমান সুমন (৩৩)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার নলকুরা লাপসা গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট ও গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ চৌকস আভিযানিক দল নীলগঞ্জ ব্রিজের ওপর অবস্থান নেয়। ওই স্থান দিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন হিসেবে সুমনকে তল্লাশি করা হলে তাঁর প্যান্টের পকেটে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ২২০.৪৯ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। একই সাথে তাঁর কাছ থেকে ১টি মোবাইল সেট এবং নগদ ৫,২৮৫ টাকা জব্দ করা হয়।

জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৪৬ লাখ ২৮ হাজার ৮৫ টাকা। মোবাইল ফোন ও নগদ টাকাসহ সার্বিক সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বমোট ৪৬ লাখ ৬৩ হাজার ৩৭০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সুমন বিজিবির কাছে স্বীকার করেছেন যে, তিনি এই স্বর্ণের বার দুটি ঢাকা থেকে সংগ্রহ করে যশোর হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দায়েরপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর এবং জব্দকৃত সোনা যশোর ট্র্যাজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কেশবপুরে গভীর রাতে বসতবাড়িতে ঢুকে পড়লো এলপিজি লরি!

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *